ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রুটি খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু, প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রীর প্রবাস জীবন ফেলে কৃষিতে সফল আনসার মিয়া; শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা একটি মাছেই ভাগ্য খুলল জেলেদের, ২২ কেজির দাতিনার দাম আড়াই লাখ সাপ মারতে বেজি এনে বিপাকে জাপান, নির্মূল করতেই কেটে গেল ৪৫ বছর জোড়া খুনের দায়ে নোয়াখালীতে একজনের ফাঁসির রায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি বনাঢ্য আয়োজনে পালিত নবীনগরে লাথির আঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু, অভিযুক্ত ভাবি ধর্ম আলাদা, বন্ধুত্ব নয়—বন্ধুর জানাজায় বাকরুদ্ধ প্রদীপ ভাইয়ে ভাইয়ে বিরোধে তালাবদ্ধ কলেজ, ১৬ বছর পর খুলল দ্বার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, চাওয়া হলো তফসিল স্থগিত

তিশার প্রতিশোধ নিতে মরিয়া জোভান

আনন্দ সময় প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

লম্বা বিরতির পর আবারও পর্দায় ফিরেছেন নাটকের জনপ্রিয় জুটি ফারহান জোভান ও তানজিন তিশা। সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাদের অভিনীত নতুন নাটক ‘প্রতিশোধ’। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

নাটকে এক তরুণ উদ্যোক্তা বা চাকরিপ্রার্থীর পেশাগত জীবনের সংগ্রামের চিত্র। করপোরেট সংস্কৃতি এবং প্রতিষ্ঠানগুলোর অযৌক্তিক অভিজ্ঞতা চাওয়ার মানসিকতা নিয়ে তৈরি এই গল্পে রয়েছে সচেতনতামূলক বার্তা। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের আগেই নানা রকম অভিজ্ঞতা চাওয়া হয়। তেমন কিছু প্রসঙ্গও উঠে এসেছে প্রতিশোধে।

নাটকে মারজান চরিত্রে তিশা আর রাফায়েল চরিত্রে অভিনয় করেছেন জোভান। বিদেশে পড়ালেখা শেষ করে রাফায়েল দেশে ফিরে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে সিইও পদে আবেদন করেন।

কিন্তু মারজানের হাতে অপমানিত হয় এই তরুণ। ক্ষোভ থেকে রাফায়েল প্রতিদ্বন্দ্বী অন্য একটি গ্রুপে যোগ দেন। এরপর শুরু হয় দুই প্রতিষ্ঠানের মধ্যকার ক্ষমতার লড়াই ও প্রতিশোধের অধ্যায়। জোভান-তিশা জানান, অনেক দিন পর তাদের একসঙ্গে কাজ। এর শুটিং হয়েছিল ঈদের আগে।

এর আগে জোভান-তিশাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটকে। তারও আগে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। একসময় ছোটপর্দার জনপ্রিয় ও হিট জুটির অন্যতম ছিলেন জোভান-তিশা। ভক্তদের কাছে এই জুটি ‘তিভান’ নামে পরিচিত। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’-এর মতো দর্শকনন্দিত অনেক নাটক উপহার দেওয়া এই জুটি মাঝে বেশ কিছু দিন একসঙ্গে স্ক্রিনে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ বিরতি কাটিয়ে ‘প্রতিশোধ’ নাটকের মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে লেখালেখি। অনেকেই কমেন্ট বক্সে জোভান ও তানজিন তিশার দারুণ স্ক্রিন কেমিস্ট্রি ও সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন। এ জুটির নিয়মিত কাজ নিয়ে অনস্ক্রিনে আসার দাবিও জানান ভক্তরা।

শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিনের যৌথ রচনায় নির্মিত এই নাটকে জোভান-তিশা ছাড়াও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠুর মতো গুণী অভিনয়শিল্পীরা।

জোভান ও তিশাকে একসঙ্গে বহুদিন পর দেখা গেলেও দুজনেই পৃথকভাবে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটক-ওটিটির পাশাপাশি ইতিমধ্যে সিনেমায় নাম লিখিয়েছেন তিশা। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায়। অন্যদিকে নাটকেই থিতু হয়েছেন জোভান। ছোটপর্দায় জনপ্রিয়তা থাকলেও দেখা মিলছে না সিনেমায়।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

তিশার প্রতিশোধ নিতে মরিয়া জোভান

প্রকাশের সময় : ০৬:১৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬