ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রুটি খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু, প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রীর প্রবাস জীবন ফেলে কৃষিতে সফল আনসার মিয়া; শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা একটি মাছেই ভাগ্য খুলল জেলেদের, ২২ কেজির দাতিনার দাম আড়াই লাখ সাপ মারতে বেজি এনে বিপাকে জাপান, নির্মূল করতেই কেটে গেল ৪৫ বছর জোড়া খুনের দায়ে নোয়াখালীতে একজনের ফাঁসির রায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি বনাঢ্য আয়োজনে পালিত নবীনগরে লাথির আঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু, অভিযুক্ত ভাবি ধর্ম আলাদা, বন্ধুত্ব নয়—বন্ধুর জানাজায় বাকরুদ্ধ প্রদীপ ভাইয়ে ভাইয়ে বিরোধে তালাবদ্ধ কলেজ, ১৬ বছর পর খুলল দ্বার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, চাওয়া হলো তফসিল স্থগিত

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, চাওয়া হলো তফসিল স্থগিত

প্রতিদিনের পোস্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের

আইনজীবী এডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।

রিটকারী আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

নির্বাচন কমিশন সচিবালয় এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন ১৮ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, চাওয়া হলো তফসিল স্থগিত

প্রকাশের সময় : ০৩:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬