ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ প্রেমিকা দূরে সরে যাওয়ায় ক্ষোভ, হত্যা করলেন ৪ জনকে রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত শিশুদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর হাসনাতের নতুন পরিকল্পনা শ্বশুরবাড়ির লোকজনের পিটুনিতে মৃত্যু, মেয়ের অভিযোগে আটক ৫ নোয়াখালী কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার, নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর প্রাণ গেল যুবকের

রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 8 বার পড়া হয়েছে

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ আবেদনের শুনানি হবে। এর আগে শনিবার রিধির বাসা থেকে তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

হাসিবুরকে কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তে বাদীর আনা অভিযোগের পক্ষে ‘যথেষ্ট তথ্য-প্রমাণ’ পাওয়া গেছে। আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে হাসিবুর অপরাধের কথা স্বীকার করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও জানিয়েছেন। তদন্ত কার্যক্রম অব্যাহত থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রিধিকাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পরিবারের বরাতে জানায় পুলিশ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই রিধির মা বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রিধির বাসায় তাকে দেখতে এসেছিলেন হাসিবুর। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন বলেও প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে পুলিশ।

তবে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও এর প্রকৃত কারণ এবং মৃত্যুর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। রিধিকে আত্মহত্যায় কেউ প্ররোচিত করেছিলেন কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

প্রসঙ্গত, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রিধিকা রিধি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’ ইত্যাদি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন

প্রকাশের সময় : ০৩:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬