ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে অসহায় হানিফের ঘর নির্মাণ করে দিল জামায়াত, কর্মসংস্থানে ছাগল উপহার গাজীপুরের কালীগঞ্জে ১৪৫১ জন কৃষকের মাঝে কৃষিক কার্ড বিতরণ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা: গঙ্গাচড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ বিদায়ের তিন দিন পরও স্ত্রীর কবরের পাশে মাহাথির টিন সার্টিফিকেট আর কাজে লাগছে না? বাতিল করবেন যেভাবে ড্রেনে ফেলা দূষিত তেলও কুড়িয়ে নিলেন! পীরগাছার অভিযানে প্রশ্ন কৃষি জমিতে অনুমতি ছাড়া বালু ভরাট, কালীগঞ্জে ২ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নানা কর্মসূচি অনুষ্ঠিত

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 152 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, সংবর্ধনা, মাদকবিরোধী সমাবেশ ও চারা বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. নুরুল করিম ভূঁইয়া, কালীগঞ্জ থানা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ।

দিনের শুরুতে সকাল ১০:৩০ মিনিটে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, সেন্ট নিকোলাস হাইস্কুল, পানবতলা গার্লস হাইস্কুল ও তুমলিয়া বয়েজ হাইস্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা। এরপর কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইলচেয়ার দেওয়া হয়। এছাড়া মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পৌরসভার LINIC সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন মাস্টার, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রকিবুল হাসান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার , গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নানা কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬