ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড় পর্দা পেরিয়ে এবার ওয়েবের দুনিয়ায় মৌ খান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৫৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 12 বার পড়া হয়েছে

ভিন্নধর্মী গল্প আর রোমাঞ্চকর চরিত্রে নিজেকে মেলে ধরতে দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন চিত্রনায়িকা মৌ খান। থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ফিল্মটি পরিচালনা করছেন মেহেদী হাসান।

জানা গেছে, এতে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, অপরাধ জগৎ এবং একটি রোমাঞ্চকর মিশনের গল্প তুলে ধরা হয়েছে। এই গল্পে মৌ খানের চরিত্রটি বেশ রহস্যময় ও বুদ্ধিমত্তাসম্পন্ন। চরিত্রের প্রয়োজনে তাকে বেশ কিছু অ্যাকশন ও ড্রামাটিক দৃশ্যেও পারফর্ম করতে হয়েছে। নিজের চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা।

মৌ খান বলেন, ‘সিনেমার চেয়ে ওয়েব ফিল্মের ক্যানভাস ও গল্প বলার ধরন এখন অনেক উন্নত। শিকারির চিত্রনাট্য যখন আমার হাতে আসে, এক নিশ্বাসে পড়ে শেষ করি। গল্পে যে টুইস্ট আছে তা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে। এখানে আমাকে একেবারে ভিন্ন লুকে এবং অন্যরকম এক আবহে আবিষ্কার করবেন দর্শক। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি দর্শকরা নিরাশ হবে না।’

এরই মধ্যে শাহীন সুমনের ‘মাফিয়া’ ওয়েব ফিল্মে কাজ করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন মৌ। সেই ধারাবাহিকতায় ‘শিকারি’ তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি কাজ বলে জানান এই নায়িকা। তিনি বলেন, এটি আমার দ্বিতীয় ওয়েব ফিল্ম। এর আগে ‘মাফিয়া’য় অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছি। কিন্তু ‘শিকারি’ আমার অভিনয় জীবনের অন্যতম একটি সেরা কাজ বলে মনে করছি।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরই মধ্যে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ ও কারিগরি কাজ সম্পন্ন হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের রুচি মাথায় রেখে এর নির্মাণশৈলীতে রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। শিগগিরই মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌ খানের।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বড় পর্দা পেরিয়ে এবার ওয়েবের দুনিয়ায় মৌ খান

প্রকাশের সময় : ০৮:৫৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬