ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা, আহত ১

হিমেল আহাম্মেদ, নোয়াখালী জেলা প্রতিনিধি

  • প্রকাশের সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 89 বার পড়া হয়েছে

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা গেছে, শনিবার রাতে এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালায়। এ সময় দোকানে কর্মরত রাজুসহ আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। অপর আহত বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনে তিনি মর্মাহত। রাজুর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারের সদস্যরা রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত বন্দুকধারীকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা, আহত ১

প্রকাশের সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬