ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

বন্যপ্রাণী ভেবে সঙ্গীকেই গুলি করলেন আরেক সঙ্গী!

মোঃ বাবলু , সিনিয়র রিপোর্টার
মোঃ বাবলু , সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 165 বার পড়া হয়েছে

ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় বন্যপ্রাণী ভেবে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তারই এক শিকারি সঙ্গীর বিরুদ্ধে। সোমবার (২৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিহত ব্যক্তির নাম গিনখানসুয়ান গুইতে। তার বয়স ৬০ বছর। অভিযোগ অনুযায়ী, মুআলনুয়াম এলাকার এক সহশিকারির গুলিতে তিনি নিহত হন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গিনখানসুয়ান ও অভিযুক্ত ব্যক্তি মুআলনুয়াম গ্রামের আওতাধীন কাওলতুং এলাকায় একসঙ্গে শিকারে গিয়েছিলেন। একপর্যায়ে জঙ্গলের মধ্যে দুজন আলাদা হয়ে যান।

এর কিছু সময় পর অভিযুক্ত শিকারি জঙ্গলের মধ্যে গিনখানসুয়ানকে বন্যপ্রাণী ভেবে ভুল করেন। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি গ্রামবাসীকে বিষয়টি জানান। পরে গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে গিনখানসুয়ানের মরদেহ উদ্ধার করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এই নিউজটি শেয়ার করুন

বন্যপ্রাণী ভেবে সঙ্গীকেই গুলি করলেন আরেক সঙ্গী!

প্রকাশের সময় : ০৭:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬