ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

“আমি হিরো আলমকে অনুসরণ করি: মালেক আফসারী”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪৬৯ বার পড়া হয়েছে
১১৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আমি হিরো আলমকে অনুসরণ করি: মালেক আফসারী|

সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়ার ছেলে এই যুবক এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো-সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি কবিতা আবৃত্তি করে নতুন করে চর্চিত হচ্ছেন হিরো আলম। নিজের জীবন নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেন তিনি। এ কবিতার মাধ্যমে তার জীবনের দুঃখ-দুর্দশার চিত্র উঠে এসেছে। প্রস্তুতি হিসেবে গত ২ মাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল আদীবের কাছে আবৃত্তিচর্চা করেছেন হিরো আলম। তার সেই সাহসকে সাধুবাদ জানিয়েছেন দেশীয় ছবির অন্যতম সফল পরিচালক মালেক আফসারী। বিভিন্ন সময় তিনি সোশ্যাল মিডিয়ায় নানান বিষয়ে আলোচনা, তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে ভিডিওবার্তা দেন।

হিরো আলম প্রসঙ্গে মালেক আফসারী বলেন, আমরা যতই হাসি-তামাশা করি না কেন, হিরো আলমকে থামানো যাবে না। কেউ পারবে না। পুলিশও পারে না। হিরো আলম পৃথিবীর অর্ধেক ভাষায় গান গেয়ে ফেলেছে। এই গানগুলো সে কীভাবে গায়? কেন গায়? এই যে এখন চশমা পরে, কবিদের মতো চাদর গায়ে জড়িয়ে কবিতা আবৃত্তি করছে, সেটাই বা কেন? আসলে এখানে হিরো আলমের কোনো দোষ নেই। সে বলে, মানুষকে আনন্দ দেওয়ার জন্যই তিনি এসব করেন। কিন্তু কিছু মানুষ খুব বাজেভাবে তার সমালোচনা করে।

নির্মাতা আরো বলেন, সে (হিরো আলম) নিজেকে ভাইরাল করতে পেরেছে। সারা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানের চ্যানেলে তাকে নিয়ে নিউজ করেছে। শিক্ষিত সমাজই তার পাশে।

মালেক আফসারীর ভাষ্য, আমি হিরো আলমকে অনুসরণ করি। আমি হিরো আলম হতে চাই না, তবে তার চেষ্টাটাকে ফলো করি। সাধুবাদ জানাই। কাউকে ছোট করে দেখার কিছু নেই। আমি তার জন্য মন থেকে দোয়া করি।

হিরো আলমের উদ্দেশে তিনি বলেন, হিরো আলম ভালো থেকো। কে কি বললো মাথায় নিও না। তোমার মতো তুমি এগিয়ে যাও।

এদিকে নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, কোনো সাইটে হিরো আলম নেই। আমার ফ্যান-ফলোয়ার কত আছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পারবেন। আমার প্রচুর ফ্যান ফলোয়ার, এটা তো আমি বললে হবে না। আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন।

তিনি আরো বলেন, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আমি হিরো আলমকে অনুসরণ করি: মালেক আফসারী”

প্রকাশের সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২