ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক

মোঃ বাবলু , সিনিয়র রিপোর্টার
মোঃ বাবলু , সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 10 বার পড়া হয়েছে

মালদ্বীপে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, বিদেশি কর্মীদের বেতন মালদ্বীপ মুদ্রা কর্তৃপক্ষের (এমএমএ) নিবন্ধিত বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানে কর্মীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের কর্মসংস্থানসংক্রান্ত বিধিমালায় সংশোধনী এনে ৫৮ নম্বর ধারার পর নতুন একটি উপধারা যুক্ত করেছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়। ঘোষণা প্রকাশের ৩০ দিন পর থেকে নতুন এই বিধান কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মীদের বেতন নগদে নয়, ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করতে হবে। এর ফলে কর্মীদের বেতন পরিশোধ ও আর্থিক লেনদেনে আরও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার বিধান থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি। বিধান অমান্য করলে নিয়োগকর্তাদের ১০ হাজার থেকে ৫০ হাজার রুফিয়া পর্যন্ত জরিমানার বিধান ছিল। ২০১৬ সালে আইনি সংশোধনের মাধ্যমে জরিমানার ব্যবস্থা চালু হলেও ২০১৭ সালের ২৮ ডিসেম্বর তা স্থগিত করা হয়।

বিদেশি কর্মীদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগটি মূলত তাদের আর্থিক লেনদেন আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং মালদ্বীপ থেকে বিদেশে পাঠানো অর্থের ওপর প্রযোজ্য রেমিট্যান্স ট্যাক্স আদায়ের সঙ্গে সম্পর্কিত।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক

প্রকাশের সময় : ১০:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬