ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

৩ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার কালীগঞ্জের মিন্টু

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 115 বার পড়া হয়েছে

ঢাকার বনানী এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের একটি দল বনানী এলাকার মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান চালায়। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, মিন্টু এলাকায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তার রাজনৈতিক সম্পৃক্ততা ও মাদক ব্যবসা সংক্রান্ত এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

৩ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার কালীগঞ্জের মিন্টু

প্রকাশের সময় : ০৬:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬