ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

দায়িত্ব নিলেন ফারহান অসুস্থ সহকর্মীর চিকিৎসার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 552 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক প্রতিদিনের পোস্ট || দায়িত্ব নিলেন ফারহান অসুস্থ সহকর্মীর চিকিৎসার।

তিনশর বেশি নাটকে অভিনয় করেছেন আলাউদ্দিন লাল, শুরুটা ২০০৮ সালে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায়  জরুরি অবস্থায় গত ১১ অক্টোবর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইডিসিএইচ) ভর্তি করা হয় তাঁকে। নাট্যনির্মাতা প্রীতি দত্ত ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

হাসপাতালে ভর্তি আলাউদ্দিন লাল পুরো চিকিৎসার ব্যয়ভার মেটাতে পারছেন না, এমন খবরে তার পাশে দাঁড়িয়েছেন ছোট পর্দার তারকা অভিনেতা মুশফিক আর ফারহান। ৫২ বছর বয়সি এই সহকর্মীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি।

আলাউদ্দিন লাল বলছেন, ‘শুটিংয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও ফারহান ভাই নিজে হাসপাতালে আমাকে দেখতে এসেছিলেন গতকাল। এসে তিনি আমাকে অনেক ভালোবাসা এবং সাহস দিয়েছেন আর সঙ্গে নগদ টাকা দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ফারহান ভাই বলেছেন, এখন থেকে যা লাগবে চিকিৎসার জন্য তিনি পুরোটাই আমাকে দেবেন। আমি যেন কোনও টেনশন না করি। আল্লাহর কাছে দোয়া করি, ফারহান ভাই যেন অনেক বড় মানুষ হয়।’

এই নিউজটি শেয়ার করুন

দায়িত্ব নিলেন ফারহান অসুস্থ সহকর্মীর চিকিৎসার

প্রকাশের সময় : ০৫:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২