২ নম্বর ওয়ার্ডের মেম্বার হতে চান মানিক, চাইলেন ভোটারদের দোয়া-সমর্থন
- প্রকাশের সময় : ০৮:২৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 1 বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সরব হয়ে উঠেছেন বিএনপি নেতা মো. মানিক মিয়া। তিনি ওই ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।
মানিক মিয়া আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর ভাষ্য, নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য কাজ করবেন।
তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
মানিক মিয়া বলেন, ‘আমি জনগণের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখাই আমার মূল লক্ষ্য।’
এদিকে ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা জানান, তাদের ব্যক্তিগত মূল্যায়নে মানিক মিয়া সৎ, ন্যায়পরায়ণ এবং স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। এসব কারণে নির্বাচনে তিনি সাধারণ মানুষের সমর্থন পেতে পারেন বলে আশা করছেন তারা।
তবে শুধু প্রতিশ্রুতি নয়, নির্বাচিত হলে বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান বলে জানিয়েছেন মানিক মিয়া।
তিনি বলেন, ‘নির্বাচিত হলে প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকব না। কাজের মাধ্যমে ওয়ার্ডবাসীর আস্থা অর্জন করতে চাই।’
এ জন্য আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মেম্বার পদপ্রার্থী মানিক মিয়া।























