ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নোয়াখালী কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ

হিমেল আহাম্মেদ, নোয়াখালী জেলা প্রতিনিধি

  • প্রকাশের সময় : ০৭:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 18 বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি মৎস্য প্রজেক্ট থেকে প্রায় ২০ মণ মাছ চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রজেক্টের মালিক মো. রুহুল আমিন (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরকচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম সর্দার বাড়ির বাসিন্দা রুহুল আমিন দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে তাঁর বসতবাড়ির পূর্ব পাশে মৎস্য প্রজেক্টে মাছ চাষ করে আসছেন।

অভিযোগকারীর দাবি, গত এক থেকে দুই বছর ধরে রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ওই প্রজেক্ট থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছেন। এতে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

লিখিত অভিযোগে রুহুল আমিন উল্লেখ করেন, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মতো প্রজেক্টে মাছের খাবার দিয়ে তিনি বাড়িতে চলে যান। পরদিন ৬ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে প্রজেক্টে গিয়ে দেখতে পান, সেখানে থাকা মাছের একটি বড় অংশ নেই।

তাঁর অভিযোগ, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৭টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রজেক্ট থেকে আনুমানিক ২০ মণ মাছ ধরে নিয়ে যায়। চুরি যাওয়া মাছের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করেও কোনো তথ্য না পাওয়ায় আইনি সহযোগিতা চেয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন রুহুল আমিন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নোয়াখালী কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬