ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা কিউআরেই বাড়ছে অবৈধ ক্যাশ আউট, হুমকিতে এমএফএস এজেন্ট বিদেশ সফরে যাচ্ছেন এমপি রায়হান সিরাজী, ওমরাহ পালনের পরিকল্পনাও দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা  ধামইরহাটে ৮০ পিস ট্যাপন্টাডলসহ মাদক বয়বসায়ী গ্রেফতার  নারীদের গোপন ভিডিও ধারণ নিয়ে রণক্ষেত্র কাটখাল, সংঘর্ষে আহত অর্ধশত শেখ হাসিনার ফেরার সময় নিয়েই প্রশ্ন, ‘কোন ডিসেম্বর আসবেন?’ ভালো নেই দেশ, সরকারের কর্মকাণ্ডে বাড়ছে হতাশা: শফিকুর রহমান বোরকা পরা অবস্থায় এসে কৃষককে গলা কেটে হত্যা খেলাপি ঋণের বড় বোঝা ১০ ব্যাংকের কাঁধে, পরিমাণ ৭২ শতাংশ

গভীর রাতে পুকুরপাড়ে ‘রহস্যজনক’ গোলাবারুদ, জব্দ করল র‌্যাব ‎ ‎

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 2 বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় মিলেছে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ। গভীর রাতে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের রইস উদ্দিনের ওয়াক্ফ এস্টেটের পুকুরপাড় থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

‎র‌্যাব-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় গোলাবারুদগুলো পড়ে থাকতে দেখা যায়।

‎উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে শটগানের আট রাউন্ড সীসা কার্তুজ (লেড বল), আট রাউন্ড রাবার কার্তুজ এবং ৭ দশমিক ৬২ মিলিমিটার রাইফেলের এক রাউন্ড তাজা গুলি।

‎তবে এসব গোলাবারুদ সেখানে কে বা কারা রেখেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎র‌্যাব জানায়, উদ্ধার করা গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

গভীর রাতে পুকুরপাড়ে ‘রহস্যজনক’ গোলাবারুদ, জব্দ করল র‌্যাব ‎ ‎

প্রকাশের সময় : ০২:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬