ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধের ধাক্কা, প্রায় তিনগুণ দামে এলএনজি কিনছে বাংলাদেশ ক্লাসে ছড়াল ঝাঁজালো গন্ধ, অসুস্থ হয়ে পড়ল ২১ শিক্ষার্থী নোয়াখালী কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র-সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ১২ নভেম্বর শুরু স্থানীয় সরকার নির্বাচন, ভোট হবে সাত ধাপে মাদকের ছোবলে অশান্ত নবীনগর, বাড়ছে চুরি-অপরাধ ৫৭ কিলোমিটার সড়কে ১৩৫ বাঁক চুল কাটতে গিয়েছিলেন রায়হান, ফিরলেন এক পা ও কিডনি হারিয়ে দুদকের ভূমিকা নিয়ে সরব আসিফ মাহমুদ, তুললেন আ.লীগ আমলের দুর্নীতির প্রসঙ্গ বাংলা কিউআরেই বাড়ছে অবৈধ ক্যাশ আউট, হুমকিতে এমএফএস এজেন্ট বিদেশ সফরে যাচ্ছেন এমপি রায়হান সিরাজী, ওমরাহ পালনের পরিকল্পনাও

মাদকের ছোবলে অশান্ত নবীনগর, বাড়ছে চুরি-অপরাধ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 16 বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পশ্চিম পাড়ার নির্জন স্থানে দিন-রাত মাদকসেবীদের আনাগোনার অভিযোগ, ইসকন মন্দিরে চুরি ও সিসি ক্যামেরা ভাঙচুর। পৌর এলাকায় বিশেষ করে পশ্চিমপাড়া ইসকন মন্দিরের পেছনের কাঠালবাগান এবং নবীনগর-ফতেহপুর সড়কের আশপাশের নির্জন এলাকা গুলোতে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ- নবীনগর-ফতেহপুর সড়কের দক্ষিণ পাশে গাছগাছালিতে ঘেরা নির্জন স্থান এবং পশ্চিম পাশে কবরস্থানের আশপাশে অপরিচিত মাদকসেবী যুবকদের আনাগোনা দেখা যায়। সন্ধ্যার পর এ সব স্থানে তাদের উপস্থিতি আরও বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা- এ সব স্থানে মাদকের আড্ডার কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি বাড়ছে।
এরই মধ্যে পশ্চিমপাড়া ইসকন মন্দিরেও একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। প্রায় তিন-চার মাস আগে মন্দিরে চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ গত তিন দিন আগেও মন্দিরের একটি সিসি ক্যামেরা ভেঙে ফেলা এবং একটি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

মন্দিরের সম্পাদক প্রাণ কৃষ্ণ দাস বলেন-“গত বৃহস্পতিবার (১০/৯/২৬) রাতেও একজন চোরকে মন্দিরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। প্রায় প্রতি রাতেই অপরিচিত লোকজন মন্দিরের আশপাশে আসে। মন্দিরের পশ্চিমে হারাধন চৌধুরীর বাড়ির আশপাশেও রাতে আড্ডা বসে বলে আমরা দেখতে পায়।”
তিনি আরও বলেন-“মন্দিরের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এর আগে চুরি হয়েছে এখন আবার সিসি ক্যামেরা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।”

স্থানীয়দের দাবি- মাদকের আড্ডার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নবীনগর-ফতেহপুর সড়কের নির্জন স্থানগুলোতে নিয়মিত পুলিশি টহল জোরদার করা প্রয়োজন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মাদকের ছোবলে অশান্ত নবীনগর, বাড়ছে চুরি-অপরাধ

প্রকাশের সময় : ০৪:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬