বিদেশ সফরে যাচ্ছেন এমপি রায়হান সিরাজী, ওমরাহ পালনের পরিকল্পনাও
- প্রকাশের সময় : ১২:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 23 বার পড়া হয়েছে
তিন দেশ সফরের পর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন সফর শেষে ১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিদেশ সফরের এই তথ্য জানিয়ে রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
পোস্টে রায়হান সিরাজী জানান, সফরকালে তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন সফর করবেন। পাশাপাশি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন।
সফরের সব কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরতে রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
রায়হান সিরাজী বলেন, সফর শেষে দেশে ফিরে তিনি আবারও জনগণের মাঝে থেকে সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চান। এ জন্য সফরের সার্বিক সফলতা এবং নিরাপদে দেশে ফেরার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে দেশ ও জাতির কল্যাণে তাঁর নেক প্রচেষ্টা ও আমল কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন সংসদ সদস্য রায়হান সিরাজী। একই সঙ্গে দেশবাসীকে মহান আল্লাহর রহমত ও হেফাজতের চাদরে আবৃত রাখার প্রার্থনা জানান তিনি।



























