ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান মক্কায় ড্রোন হামলার চেষ্টা, ‘কালো অধ্যায়’ বলছে সৌদি আরব পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ‘বাহুবলির রাজমাতা’! এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, এবার বিয়ের অপেক্ষা মজুরির অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি, ক্যামেরায় ধাক্কা ট্রান্সফরমার চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার ফোনের স্টোরেজ ফুল? ছবি-ভিডিও না মুছেই খালি করুন জায়গা ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার আমির হামজার বক্তব্যে চটলেন ফরিদা ইয়াসমিন, দিলেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি স্বামীর নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নারী

মজুরির অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি, ক্যামেরায় ধাক্কা

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 9 বার পড়া হয়েছে

রংপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সবজি বীজ খামারে শ্রমিকদের মজুরির টাকা নিয়ে অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন বিজয় টিভির রংপুর ব্যুরো প্রধান ও ক্যামেরাম্যান। এ সময় সাংবাদিককে হুমকি এবং ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে ক্যামেরা ও মাইক্রোফোন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে বিএডিসির এক কর্মকর্তার বিরুদ্ধে।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর কলেজিয়েট স্কুলের বিপরীতে অবস্থিত বিএডিসির সবজি বীজ খামারে এ ঘটনা ঘটে।

‎বিজয় টিভির রংপুর ব্যুরো প্রধান মো. হামিদুর রহমান হামিদের অভিযোগ, বিএডিসির খামারে কর্মরত শ্রমিকদের মজুরি নিয়ে অনিয়মের তথ্য পেয়ে তিনি ক্যামেরাম্যান মো. সাগর ফারাজিকে সঙ্গে নিয়ে সেখানে যান। সরেজমিনে গিয়ে তারা ২৬ জন শ্রমিককে কাজ করতে দেখেন। তবে কাগজপত্রে ৮০ জন শ্রমিক কাজ করার তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি।

‎শ্রমিক সর্দারের সঙ্গে এ বিষয়ে কথা বলার সময় বিএডিসির উপপরিচালক আবু জাফরসহ আরও একজন সেখানে উপস্থিত হন। অভিযোগ, সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি ওই কর্মকর্তা সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।

‎একপর্যায়ে ক্যামেরাম্যান সাগর ফারাজি ঘটনাটি ভিডিও ধারণের চেষ্টা করলে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন সাংবাদিক হামিদুর রহমান। এতে সাগর মাটিতে পড়ে যান। এ সময় তাঁর ক্যামেরা, মাইক্রোফোন ও বিজয় টিভির লোগো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়।

‎সাংবাদিক হামিদুর রহমানের আরও অভিযোগ, পরে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে তাঁদের আটকে রাখার চেষ্টা করেন। একই সঙ্গে খুন-জখমের ভয় দেখিয়ে হুমকিও দেওয়া হয়। পরে তাঁরা সেখান থেকে বের হয়ে সহকর্মীদের বিষয়টি জানান।

‎এ ঘটনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) তাজহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক হামিদুর রহমান হামিদ। অভিযোগে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

‎এ বিষয়ে বিএডিসির উপপরিচালক আবু জাফরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মজুরির অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি, ক্যামেরায় ধাক্কা

প্রকাশের সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬