ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

নিয়মের মধ্যে থেকেই সাধারণ সম্পাদকের কাজ করছি: নিপুণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৮৯

বিনোদন প্রতিবেদক || নিয়মের মধ্যে থেকেই সাধারণ সম্পাদকের কাজ করছি: নিপুণ।

চলতি বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। নির্বাচনে দু’টি প্যানেল অংশ নেয়। একটিতে সভাপতি পদে ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নায়িকা নিপুণ। অপরটিতে সভাপতি পদে ছিলেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।

এদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হলেও ভোটে অনিয়মের অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী নিপুণ। বিষয়টি একপর্যায়ে আদালত পর্যন্ত গড়ায়। তবে এখনো পদটির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আদালত।

আদালত থেকে সংগঠনটির সাধারণ সম্পাদকের পদটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও পদটির দায়িত্ব পালন করে যাচ্ছেন নিপুণ। বিভিন্ন সময় সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান এবং সংগঠনের পরিচয়পত্রে সাধারণ সম্পাদক হিসেবে তাকে দেখা যায়।

সম্প্রতি পদটির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসার আগেই সংগঠনের কার্যক্রম পরিচালনার বিষয়ে নিপুণ জানিয়েছেন, তার আইনজীবীর অনুমতি নিয়েই জায়গাটিতে বসেছেন তিনি।

‘জমিদার বাড়ির মেয়ে’ সিনেমার অভিনেত্রী বলেন, আইনজীবী আইনের ব্যাপারে ভালো জানেন। হয়তো জেনে-বুঝেই জায়গাটিতে বসার জন্য অনুমতি দিয়েছেন আমাকে। আমার পক্ষে আদালতের যে রায় রয়েছে, সেই অনুযায়ী পদে বসেছি আমি। আর যদি অবমাননা করে বসতাম, তাহলে আদালত এতদিন নিশ্চয়ই সতর্ক করতেন আমাকে।

তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষ (জায়েদ খান) এ ব্যাপারে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আদালতে। যদি এখানে অনিয়ম করে বসে থাকি আমি, আমারও তো এটি অসম্মান। তাই নিয়মের মধ্যে থেকে এখানে বসে কাজ করছেন বলে জানান এই অভিনেত্রী।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নিয়মের মধ্যে থেকেই সাধারণ সম্পাদকের কাজ করছি: নিপুণ

প্রকাশের সময় : ০৮:১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২