ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুরির চেষ্টার দায়ে আটক বাবা, খাঁচার ওপাশ থেকে মুখে রুটি তুলে দিল শিশুসন্তান আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বড়বিলে ২৭২ শিক্ষার্থীকে সংবর্ধনা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি: যোগদানের পরপরই নতুন বিজ্ঞপ্তির বার্তা কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত সেপারেশন’ শেষে বদলে গেল পরীমণির মুড, আনন্দে মাতলেন নায়িকা নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ

বড়বিলে ২৭২ শিক্ষার্থীকে সংবর্ধনা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মাদকের ভয়াবহতা ও এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫৬ জন এবং পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
‎
‎বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জেসমিন আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতে নিজেদেরও ভূমিকা রাখতে হবে।’
‎
‎তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
‎
‎জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম শানু বলেন, ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষকদের পরামর্শ মেনে চলেছেন। সংবর্ধনা তাঁদের পড়াশোনায় আরো উৎসাহিত করেছে। মাদক থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎
‎অভিভাবক সাহেব আলী বলেন, সন্তানদের ভালো ফলাফলে তাঁরা আনন্দিত। তবে শুধু ভালো ফলাফল নয়, সন্তানরা যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, সেটিই তাঁদের প্রত্যাশা। সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক তরুণ সমাজ ও পরিবারের জন্য বড় হুমকি। শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
‎
‎পরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
‎

এই নিউজটি শেয়ার করুন

বড়বিলে ২৭২ শিক্ষার্থীকে সংবর্ধনা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

প্রকাশের সময় : ০৫:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬