ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তুমি বাঁচলেই আমি বাঁচব’—স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী হঠাৎ বধূর সাজে প্রভা, তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে? চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গঙ্গাচড়ায় বিএনপির মিছিল পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল চাটমোহরে ‘ভূতের আতঙ্ক’, গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল বাবাকে ফিরিয়ে দিন’—ঘোড়াঘাটে স্বামীর অপেক্ষায় স্ত্রী-সন্তান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গংগাচড়ায় মাদকবিরোধী অভিযানে জেল-জরিমানা দুই তরুণের

গংগাচড়ায় মাদকবিরোধী অভিযানে জেল-জরিমানা দুই তরুণের

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 18 বার পড়া হয়েছে

মাদক সেবন ও সংরক্ষণ—দুই অভিযোগে রংপুরের গংগাচড়ায় দুই তরুণকে হাতেনাতে আটক করে ঘটনাস্থলেই বসানো হলো ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের জুট মিলসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে প্রশাসন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিন বাবুকে ২০ দিন এবং ফিরোজ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুজনকেই ১ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
‎
‎গংগাচড়া মডেল থানা-পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন গংগাচড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম। অভিযানকালে দুই তরুণকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
‎
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটকের পর ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা সংরক্ষিত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়ায় তা ধ্বংস করা হয়।
‎
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম বলেন,
‎“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
‎
‎স্থানীয় বাসিন্দারা বলছেন, জনবসতিপূর্ণ এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের প্রত্যাশা, শুধু অভিযান নয়—মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা কার্যক্রমও আরও জোরদার করা হবে।
‎

এই নিউজটি শেয়ার করুন

গংগাচড়ায় মাদকবিরোধী অভিযানে জেল-জরিমানা দুই তরুণের

প্রকাশের সময় : ০১:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬