ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তুমি বাঁচলেই আমি বাঁচব’—স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী হঠাৎ বধূর সাজে প্রভা, তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে? চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গঙ্গাচড়ায় বিএনপির মিছিল পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল চাটমোহরে ‘ভূতের আতঙ্ক’, গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল বাবাকে ফিরিয়ে দিন’—ঘোড়াঘাটে স্বামীর অপেক্ষায় স্ত্রী-সন্তান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গংগাচড়ায় মাদকবিরোধী অভিযানে জেল-জরিমানা দুই তরুণের

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গঙ্গাচড়ায় বিএনপির মিছিল

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 14 বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল উপজেলা ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
‎
‎গঙ্গাচড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখেরুজ্জামান মিলন। বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান ও সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রামানিক লিজু।
‎
‎সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওশা মিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাপ্পি সরকার, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আলাল, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সাজু, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি জুয়েল ইসলাম দুদুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।
‎
‎পরে নেতাকর্মীরা আবারও বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
‎

এই নিউজটি শেয়ার করুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গঙ্গাচড়ায় বিএনপির মিছিল

প্রকাশের সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬