ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাস্থ্যসেবায় ডা.সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার  অবরোধের আগের দিন পায়রায় নিখোঁজ জেলে ওমর আলী  ​ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই এমপি নূরুল ইসলাম বুলবুল রংপুরের নগর উন্নয়নে সরকারের বড় বিনিয়োগ, অনুমোদন পেল দুই প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান  ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান  বাংলাদেশ ভ্রমণের নতুন হিসাব, নিজের জেলা ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

রংপুরের নগর উন্নয়নে সরকারের বড় বিনিয়োগ, অনুমোদন পেল দুই প্রকল্প

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 12 বার পড়া হয়েছে

রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
‎
‎এর মধ্যে সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার প্রকল্প রয়েছে।
‎
‎বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প দুটির অনুমোদন দেওয়া হয়।
‎
‎সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
‎
‎অনুমোদিত প্রকল্পের মধ্যে রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা। আর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন থাকবে ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
‎
‎অন্যদিকে, ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্পে সরকারি অর্থায়ন ১৬৮ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা এবং সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। এ প্রকল্প বাস্তবায়নে সময় ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
‎
‎একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

রংপুরের নগর উন্নয়নে সরকারের বড় বিনিয়োগ, অনুমোদন পেল দুই প্রকল্প

প্রকাশের সময় : ০৮:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬