ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ
- প্রকাশের সময় : ০৪:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 2 বার পড়া হয়েছে
”মানবতার কোনো নির্দিষ্ট ধর্ম নেই, মানুষের সেবাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম”— এই বাণীকে আবারও বাস্তবে রূপ দিল সামাজিক ও মানবিক সংগঠন ‘মানবতার সেবায় আমরা ঐক্য’। ব্লাড ক্যানসারে আক্রান্ত এক অমুসলিম রোগীর জীবন বাঁচাতে রক্তদান করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনটির কামালদীয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আকাশ মাহমুদ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা এক রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দেয়। বিষয়টি জানতে পেরে বিন্দুমাত্র বিলম্ব না করে রক্তদানে এগিয়ে আসেন আকাশ মাহমুদ। তার এই মানবিক পদক্ষেপে সময়মতো রক্ত পেয়ে রোগীর স্বজনরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রক্তদান শেষে মো. আকাশ মাহমুদ বলেন, “রক্তের কোনো নির্দিষ্ট বর্ণ বা ধর্ম নেই। একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোই আমাদের মূল লক্ষ্য। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ বা ভেদাভেদ নেই। সামাজিক এই বার্তাটি সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতেই আমাদের এই পথচলা।”
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ জানান, ‘মানবতার সেবায় আমরা ঐক্য’ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই যেকোনো জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই এই স্বেচ্ছাসেবী সংগঠনের মূল ব্রত।
সাম্প্রদায়িক সম্প্রীতির এই সুন্দর দৃষ্টান্ত ও রক্তদানের পুরো চিত্রটি ভিডিও ফেসবুক এ ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে,কামালদীয়া ইউনিয়ন শাখার সভাপতির এই উদ্যোগকে মধুখালীর সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।





















