যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা
- প্রকাশের সময় : ০৯:০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 2 বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি রফিক আহমেদ ডলার।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি রহিম উদ্দিন (যুক্তরাজ্য), যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ. মুহিত।

























