ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈশবেই যৌন হয়রানির শিকার, এতদিন পর মুখ খুললেন অভিনেত্রী মাদরাসার থাপ্পড়কাণ্ড গড়াল হাইকোর্টে, রুমিকে আত্মসমর্পণের নির্দেশ কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঘোড়াশাল ফুটবল ক্লাব শিক্ষক ১১ জন, অথচ ১২ শিক্ষার্থীর কেউই দেয়নি পরীক্ষা! এমপি পুত্র সাদমান গ্রেপ্তার শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ন ও মোবাইল উদ্ধার কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ, হামলার অভিযোগ চাচতো ভাইদের বিরুদ্ধে দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়ে স্বপ্নপূরণের একধাপ এগিয়ে মৌমি অপুকে চুমু দেওয়া সেই আদনান কে? বিয়ের সাজ ঘিরে রহস্য

মাদরাসার থাপ্পড়কাণ্ড গড়াল হাইকোর্টে, রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শাহজালাল রুমিকে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এর আগে, গাজীপুরের টঙ্গীর আওচপাড়া এলাকায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ওই ঘটনার পর মাদরাসা কর্তৃপক্ষ হামলা, ভাঙচুর ও টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করে। মঙ্গলবার (৩ নভেম্বর) রুমির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান জানান, হাইকোর্ট রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। তাই এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না।

আদালতে রুমির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান, বেলাল হোসেন ও এইচ এম রুহুল আমিন মোল্লা।

গত ২৩ অক্টোবর টঙ্গী থানায় মামলাটি করেন ওই মাদরাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম মো. আলমাস হোসেন। এজাহারে বলা হয়, সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের জেরে গত ২১ অক্টোবর শাহজালাল রুমি ও তার সহযোগীরা জোর করে মাদরাসায় ঢোকেন। তারা সেখানে হামলা, ভাঙচুর ও লোকজনকে মারধর করেন। জমি কেনার জন্য টেবিলের ড্রয়ারে রাখা ১৭ লাখ টাকা শাহজালাল রুমি নিয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মাদরাসার থাপ্পড়কাণ্ড গড়াল হাইকোর্টে, রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশের সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬