ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে দিল্লির নতুন পদক্ষেপ, আবেদনপত্রের কপি ঢাকায় টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীর প্রাণ গেল গঙ্গাচড়ায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, আকুতি-মিনতিতেও মন গলল না স্বামীর গঙ্গাচড়া থেকে চুরি, অটোরিকশার সন্ধান মিলল নীলফামারীতে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা রুহুল কবির রিজভী বলেছেন কৃষি নির্ভর দেশে সমবায়ের গুরুত্ব অপরিসীম নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নরসিংদী শিবপুরের নকল বিড়ি উৎপাদন, ডিবি পুলিশের অভিযান

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীর প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

খন্দকার মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোমাইয়া আক্তার নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামে। তবে পড়াশোনার সুবাদে তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে বসবাস করতেন। তাঁর বাবা আমীর হোসেন এবং মা রত্না বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে রসুল্লাবাদ থেকে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সোমাইয়া। পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার আরও ৩-৪ জন যাত্রী আহত হন। গুরুতর আহত সোমাইয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীর প্রাণ গেল

প্রকাশের সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬