ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পলাশে বিদ্যুতের তার চুরির চেষ্টা ,বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর ১৫ বছরের কবর সংরক্ষণে লাগবে ১ কোটি টাকা! মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়ছেন সামিরা মাহি ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ পরীমণি, দেখালেন মধ্যমা! চলন্ত ভ্যান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক মাসের শিশুর! আসামি হিসেবেই আইনি প্রক্রিয়ায় ফিরতে হবে শেখ হাসিনাকে: দুদক শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে দিল্লির নতুন পদক্ষেপ, আবেদনপত্রের কপি ঢাকায় টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 12 বার পড়া হয়েছে

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে মেহেরপুরের গাংনীতে এক দৃষ্টি প্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পারেছা খাতুন মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পারেছা উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী শাহিন বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের দুই সন্তান সাত বছর বয়সী পারভেজ ও চার বছর বয়সী হামিমও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। পরিবারের অধিকাংশ সদস্য প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের কাছে পরিবারটি ‘প্রতিবন্ধী সংসার’ হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পারেছার সঙ্গে শাহিনের বিয়ে হয়। সংসারের অভাব ঘোচাতে স্বামীকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজে পাঠান পারেছা। কাজ শেষে নিজেই তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় অনেক সময় শাহিনের মজুরি অর্ধেক দেওয়া হয়। সেই সামান্য আয়েই চলে তাদের সংসার।

অভাবের মধ্যেও ভিক্ষাবৃত্তি বেছে নেননি পারেছা। ছাগল ও হাঁস-মুরগি পালন করে বাড়তি আয়ের চেষ্টা করেন। দৃষ্টিশক্তি না থাকলেও নিজ হাতে রান্না করা, ঘর গোছানো, সন্তানদের খাওয়ানো ও গোসল করানোসহ সংসারের প্রায় সব কাজ সামলান তিনি।

পারেছা খাতুনের অভিযোগ, গত রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। ওই ব্যক্তি তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেন। কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়ার কথা জানিয়ে মোবাইলে আসা ওটিপি নম্বর দিতে বলেন। সরল বিশ্বাসে তার কথামতো ওটিপি নম্বর দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় ১২ হাজার ৮৯৯ টাকা সরিয়ে নেওয়া হয়।

অভিযোগে পারেছা উল্লেখ করেন, তার ব্যবহৃত ০১৭২৯১৮৯৩৯২ নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পারেছা খাতুন এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তান ও প্রতিবন্ধী স্বামীকে নিয়ে প্রতিকূলতার মধ্যে জীবন চালানো পারেছার কাছে এই অর্থ ছিল বড় সম্বল। ফ্যামিলি কার্ডের আশ্বাসে সেই সঞ্চয় হারিয়ে এখন চরম বিপাকে পড়েছেন তিনি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬