ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পলাতক হয়েও পাসপোর্ট-এনআইডি পাবেন কীভাবে, প্রশ্ন রিজভীর চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪ ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পলাশে বিদ্যুতের তার চুরির চেষ্টা ,বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর ১৫ বছরের কবর সংরক্ষণে লাগবে ১ কোটি টাকা! মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়ছেন সামিরা মাহি ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ পরীমণি, দেখালেন মধ্যমা! চলন্ত ভ্যান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক মাসের শিশুর! আসামি হিসেবেই আইনি প্রক্রিয়ায় ফিরতে হবে শেখ হাসিনাকে: দুদক

গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 9 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।
‎
‎পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
‎
‎আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ, গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন। তাঁদের মধ্যে শাহরিয়ার হৃদয় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের ছেলে।
‎
‎গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪

প্রকাশের সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬