ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌন্দর্যের মঞ্চে নজর কাড়লেন মাহি, দিলেন বন্ধুত্বের বার্তা! বাবা এনদ্রিক, ছেলে কেনদ্রিক—নাম নিয়ে আলোচনায় তারকা আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত টুঙ্গিপাড়ার বাড়িই হবে সাব-জেল! হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ একটি বাড়িতে আগুন দিলে জ্বালিয়ে দেওয়া হবে ১০০টি বাড়ি’ শিক্ষার্থীদের বাসে দুর্বৃত্তদের আগুন, বিপাকে ৫০ আবাসিক শিক্ষার্থী ‎বাগাটের চার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মানবতার সেবায় আমরা ঐক্য’র সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন সম্পন্ন বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার অভিজ্ঞতা ছাড়াই ২৫ হাজার টাকা বেতনে চাকরি, নিয়োগ পাবেন ১০০ জন! থানায় হামলার পর এবার বিএনপি এমপির বাড়িতে আগুন, উত্তাল গোপালগঞ্জ!

‎বাগাটের চার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মানবতার সেবায় আমরা ঐক্য’র সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন সম্পন্ন

মোঃ ইলিয়াস মুন্সী
মোঃ ইলিয়াস মুন্সী, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 8 বার পড়া হয়েছে

বাগাটের চার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মানবতার সেবায় আমরা ঐক্য’র সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন সম্পন্ন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ ইলিয়াস মুন্সী

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন সম্পন্ন করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবতার সেবায় আমরা ঐক্য’।

সম্প্রতি সংগঠনটির উদ্যোগে বাগাট উচ্চ বিদ্যালয়, বাগাট দাখিল মাদ্রাসা, বাগাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং মিটাইন উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে শত শত শিক্ষার্থীর মাঝে সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ক্যাম্পেইন চলাকালে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে আয়োজন করা হয় বিভিন্ন কুইজ প্রতিযোগিতার। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং শিক্ষার্থীদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এদিকে, ক্যাম্পেইন বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্মানিত শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। সংগঠনটির এমন উদ্যোগকে তাঁরা আন্তরিকভাবে সাধুবাদ জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম সফল করতে সংগঠনের স্বেচ্ছাসেবক, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

তাঁদের বিশ্বাস, তরুণ প্রজন্মকে মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘মানবতার সেবায় আমরা ঐক্য’—মানবতার কল্যাণে, ঐক্যবদ্ধ পথচলা।

এই নিউজটি শেয়ার করুন

‎বাগাটের চার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মানবতার সেবায় আমরা ঐক্য’র সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন সম্পন্ন

প্রকাশের সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬