ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে এলে শেখ হাসিনার ঠিকানা জেলখানা, অপেক্ষায় ফাঁসির মঞ্চ’! নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও তারেক রহমানের জন্মবার্ষিকী পালন বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আত্মগোপন, শেষ পর্যন্ত আটক যুবলীগ নেতা! ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি, মানববন্ধন এলাকাবাসীর পাঁচ দিন পর মিলল ব্যাংক পরিচালকের মরদেহ, নেপথ্যে চাঁদার রহস্য! কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড পাখির প্রতি ভালোবাসায় অনন্য মাছ বিক্রেতা জসিম শব্দে ঘুম ভাঙতেই ভয়াবহ দৃশ্য, পানের বরজে মিলল মায়ের মরদেহ। গোপালগঞ্জে আইজিপির সঙ্গে তিন বাহিনীর ডিজির উপস্থিতি

শব্দে ঘুম ভাঙতেই ভয়াবহ দৃশ্য, পানের বরজে মিলল মায়ের মরদেহ।

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার করিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। শেষ রাতে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলে নবাব আলীর ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তিনি বাড়ির প্রধান ফটক খোলা দেখতে পান। এ সময় ঘরে মাকেও খুঁজে পাননি তিনি।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে শেফালী বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন তার ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শব্দে ঘুম ভাঙতেই ভয়াবহ দৃশ্য, পানের বরজে মিলল মায়ের মরদেহ।

প্রকাশের সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬