ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড গঙ্গাচড়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বার্তা, কৃতী ১১০ শিক্ষার্থী সংবর্ধিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা পাচ্ছেন বিশেষ সুবিধা, কারা পাবেন? চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর শিশুরও মৃত্যু দেশে এলে শেখ হাসিনার ঠিকানা জেলখানা, অপেক্ষায় ফাঁসির মঞ্চ’! নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও তারেক রহমানের জন্মবার্ষিকী পালন

বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আত্মগোপন, শেষ পর্যন্ত আটক যুবলীগ নেতা!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 17 বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে হাবিবুর রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত কয়েকজন তাকে মারধর করেন।

খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হাবিবুর রহমানকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। এ কারণে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আত্মগোপন, শেষ পর্যন্ত আটক যুবলীগ নেতা!

প্রকাশের সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬