ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড গঙ্গাচড়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বার্তা, কৃতী ১১০ শিক্ষার্থী সংবর্ধিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা পাচ্ছেন বিশেষ সুবিধা, কারা পাবেন? চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর শিশুরও মৃত্যু দেশে এলে শেখ হাসিনার ঠিকানা জেলখানা, অপেক্ষায় ফাঁসির মঞ্চ’! নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও তারেক রহমানের জন্মবার্ষিকী পালন

চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প

Atiqur Rahman Eshte
Atiqur Rahman Eshte
  • প্রকাশের সময় : ১১:৩৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বিশখালী নদীর ভাঙন ঠেকাতে, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষায় এবং পোল্ডারের ভেতরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১৩১১ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অনুমোদন পেলে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বরগুনার বামনা সদরকে বিশখালী নদীর ভাঙন থেকে রক্ষা, গুরুত্বপূর্ণ দুটি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং পোল্ডার এলাকার পানি ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ লক্ষ্যে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের একটি পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা দপ্তর থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় তিনটি প্রধান কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এগুলো হলো— বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের নদীতীর প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১ডি এলাকার অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত। তবে প্রকল্পটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয়ের যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়া শেষে বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হবে। পাউবোর দাপ্তরিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যাচাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত প্রস্তাবটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিশখালী নদী বামনা উপজেলার মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হলেও নদীভাঙন দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগের কারণ। নদীতীরবর্তী বসতি, কৃষিজমি, যোগাযোগ অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভাঙনের আশঙ্কা আরও বেড়ে যায়। একই সঙ্গে পোল্ডারের অভ্যন্তরে পানি নিষ্কাশন ও ব্যবস্থাপনার সমস্যায় কৃষি উৎপাদন, বসতবাড়ি এবং স্থানীয় জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানে নদীতীর প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণের পাশাপাশি কার্যকর পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে বামনা উপজেলা সদর, নদীতীরবর্তী জনবসতি, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট এবং সংশ্লিষ্ট এলাকার পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে।

উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতা বিবেচনার আহ্বান: এর আগে গত ১৫ নভেম্বর ২০২৬- জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি —

সভায় উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, নদীভাঙন, জলাবদ্ধতা, যোগাযোগব্যবস্থা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। চীফ হুইপ বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার, ব্যয় সাশ্রয় এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে বামনা, বেতাগী ও পাথরঘাটাসহ উপকূলীয় এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের মান, ব্যয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন বাস্তবায়নগত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

বামনার নদীভাঙন প্রতিরোধ ও পানি ব্যবস্থাপনা প্রকল্পের পুনর্গঠিত ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার উদ্যোগকে উপকূলীয় এলাকার দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয়রা —

এই নিউজটি শেয়ার করুন

চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প

প্রকাশের সময় : ১১:৩৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬