ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা লালমাটিয়া থেকে গ্রেপ্তার এমপি আনারকন্যা ডরিন। ২লাখ টাকা নিয়েছেন, হাতও ধরেছেন ওসি’—থানার ঘটনা জানালেন নেত্রী। ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটি, তবু ঢাকায় পদায়ন! জন্মনিয়ন্ত্রণে নতুন সুবিধা, এবার নিজেই নিতে পারবেন ইনজেকশন। রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ। বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষ উদ্বোধন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার! প্রকৌশলীর দাবি, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে উন্নয়নকাজের উদ্বোধনে নিজেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ এমপি, গঙ্গাচড়ায় দিলেন কড়া ঘোষণা শেরপুরে আগুনে পুড়ল জুতার গোডাউন, ক্ষতি ২৫ লাখ টাকা।

২লাখ টাকা নিয়েছেন, হাতও ধরেছেন ওসি’—থানার ঘটনা জানালেন নেত্রী।

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 8 বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞায় ক্ষমতা অপব্যবহার করে অর্থ আদায়, গ্রেপ্তারের ভয় দেখানো ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে। কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা অমিন সনি দাবি করেছেন, মামলা ও তার ছেলেকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ওসি তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন। থানায় আটকে রেখে আরও টাকা দাবি করা হয় এবং তাকে অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টাও করা হয়। এসব অভিযোগ তুলে বুধবার (২৬ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সাংবাদিকের বিচার দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসকিরা অমিন সনি বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও তার ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের পরিচয়ে আটক করার ভয় দেখিয়ে ওসি ফয়জুল আজিম নোমান তার কাছ থেকে দুই লাখ টাকা আদায় করেন। সন্ত্রাসবিরোধী আইনে তাকে কারাগারে পাঠানো হলেও জামিনে মুক্তির পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেছিলেন। কিন্তু এরপরও ওসি তাকে বারবার ফোন করে নিজের বাংলোয় যেতে বলতেন এবং নানাভাবে উত্ত্যক্ত করতেন।

সনির অভিযোগ, ‘গত ১১ নভেম্বর রাতে পুলিশ আমার বাসায় আসে। পুলিশ সদস্য ঘরে ঢুকে নাম জিজ্ঞেস করে বলে, ওসি আপনাকে যেতে বলেছেন। তখন আমি বললাম, আমাকে কেন ডেকেছেন আর এত রাতে আমি কেন যাব। তখন তারা বলছিল আমাদের নারী পুলিশ সদস্য আছে। তখন আমি বোরকা পরে বের হই।’

আমাকে থানায় নিয়ে প্রথমে ডিউটি অফিসারের রুমে রাখা হয়। এরপর ওসি আসার পর তার রুমে নিয়ে যায়। তিনি বলেন, ‘একে কে নিয়ে এসেছে?আসামি ধরে এনে এখানে কেন রেখে গেল? নিয়ে যায়নি কেন তাকে?’ অথচ আমাকে বাসা থেকে নিয়ে আসার সময় বলেছে, ওসির সঙ্গে কথা বলে বাসায় চলে যাব। তখন আমি বললাম, আমি আমার আইনজীবীকে ফোন দিচ্ছি। তখন ওসি বলেন, তোমার আইনজীবীকে বলো সিগারেট নিয়ে আসতে’ পরে আইনজীবী সিগারেট নিয়ে আসে।’সনি জানান, থানায় অবস্থানকালে ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমানে ফেনী মডেল ও সোনাগাজী থানায় ফোন করে তার বিরুদ্ধে মামলা থাকলে পাঠানোর কথা বলেন। এ সময় সাংবাদিক হাসনাত আবদুল্লাহ তুহিন তাকে ৩ থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে কত টাকা দিতে পারবেন, তা জানতে চান। সনিকে সাংবাদিক হাসনাত আবদুল্লাহ তুহিন বলেন, “তোমাকে তিন থানায় মামলা দিয়ে চালান করে দেবে, তুমি কত টাকা দিতে পারবে বলো।” তখন সনি বলেন, তিনি ৩০ হাজার টাকা দেবেন। কিন্তু হাসনাত ৫০ হাজার টাকা চান।

সনি বলেন, ‘তখন ওসি মোবাইল ফোন আমার হাতে দিয়ে বলেন, “দেখো তোমার সাবেক স্বামী পারভেজ তোমাকে গ্রেপ্তার করতে বলেছে।”আমি কান্না করতে লাগলাম। তখন সাংবাদিক হাসনাত আবদুল্লাহ তুহিন বলেন, “তুমি ১ লাখ টাকা দিয়ে দিও। ”তখন আমি বললাম পারব না। আমি বললাম, কী অপরাধ আমার। তখন আমাকে বলে, “তোমাকে মামলা দিয়ে চালান করার জন্য সব থানা থেকে ফোন করেছে”।’

তিনি বলেন, ‘আমি তো কোনো অন্যায় করিনি। ওসি চলে যাওয়ার পর আমাকে থানার পাশে একটা রুমে রাখে। পরেরদিন সকালে ওসি ও সাংবাদিক তুহিন আবার বলেন, “দেখ তোমার এটা সবাই জেনে গেছে। এখন ৩ লাখ টাকা দিতে হবে। ”তারা দুজনই দাবি করেন, এই অর্থ থেকে এসপিকে ১ লাখ টাকা দিতে হবে।

একপর্যায়ে আমি বললাম, রাতে তো কথা শেষ হয়েছে। এখন আবার নতুন করে এতো কথা কেন। আমি টাকা ব্যবস্থা করতে পারিনি বলে তারা আদালতে সোপর্দ করেনি। তখন ওসি বলেন আমাকে চা দিতে। তখন আমি বললাম আমি চা চাই না। তখন তিনি আমার হাত ধরার চেষ্টা করেন। আমি তার হাত সরিয়ে নিয়েছি। তখন তিনি বলেন, “আমার জন্য একটুও ভালোবাসা ও মায়া-দয়া নেই?’এরপর আমার বড় বোন এলে সাংবাদিক তুহিন তার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’

তাসকিরা অমিন সনি বলেন, ‘আমার আপু আসার পর আমি বলেছি, আমাকে দ্রুত চালান করতে বলো। এরপর ওসি বলেন, “তোর মায়ায় পড়ে গেছি আমি। এখানে কী আমাদের শেষ দেখা। তুমি কতদিন জেলখাটতে পারবে। ”আমি বললাম, আমার ছোট একটা মেয়ে আছে। তখন আমার বোন সাংবাদিক তুহিনের হাতে ২ লাখ টাকা দেয়। তখন ওসি বলেন, “টাকা কম দিয়েছো, তোমার ছেলেকে দেখে রাখিও।”সাংবাদিক তুহিনও আমার আপুকে খারাপ প্রস্তাব দিয়েছে। পরে আমি বাসায় চলে আসি।’

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, থানা থেকে ফেরার পর ওসি তার ছেলে তাসরিফকে ফোন করে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না বলতে বলেন। অন্যদিকে, সাংবাদিক তুহিন তার বাসায় গিয়ে বোনের কাছে বারবার চাঁদা দাবি করছিলেন। ওসি তাকে আবারও বাংলোয় যেতে বলছিলেন। এসব ঘটনার বিচার দাবি করে সনি বলেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করতেই প্রকাশ্যে অভিযোগ এনেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রত্যাহার হওয়া ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তিনি বলেন, ‘ওই নারী যুব মহিলা লীগ নেত্রী একজন আসামি। তার সঙ্গে ওসির কোনো পরিচয় ছিল না। পুলিশের সম্মান ক্ষুণ্ন করতে তিনি অপপ্রচার চালাচ্ছেন। ’নিষিদ্ধ সংগঠনের নেত্রী হিসেবে তিনি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছেন বলেও দাবি করেন নোমান। তাকে আটক করার পর থেকেই ওই নারী তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সনিকে নিজের বাংলোয় ডাকতে শোনা যায় ওসিকে। এ ছাড়া সনিকের আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা দাবির অভিযোগ নিয়ে দুজনের আলাপ শোনা যায়। এ ঘটনায় ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

২লাখ টাকা নিয়েছেন, হাতও ধরেছেন ওসি’—থানার ঘটনা জানালেন নেত্রী।

প্রকাশের সময় : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬