ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন। চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক। নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যসেবায় জোর, কাউনিয়ায় অ্যাডভোকেসি সভা খামারিদের প্রশিক্ষণ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব, গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা লালমাটিয়া থেকে গ্রেপ্তার এমপি আনারকন্যা ডরিন। ২লাখ টাকা নিয়েছেন, হাতও ধরেছেন ওসি’—থানার ঘটনা জানালেন নেত্রী। ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটি, তবু ঢাকায় পদায়ন! জন্মনিয়ন্ত্রণে নতুন সুবিধা, এবার নিজেই নিতে পারবেন ইনজেকশন। রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ।

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক।

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুলে যাওয়ার পথে চকলেট ও চিপসের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মাহাবুব আলম (৩২) নামে যুবকের বিরুদ্ধে।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং তার মা এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্ত মাহাবুব আলমকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, তার মেয়ের ভাষ্য অনুযায়ী বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে মাহাবুব আলম চকলেট ও চিপসের লোভ দেখিয়ে তাকে চৌধুরীপাড়া এলাকার রাস্তার পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি ভয়ে কাউকে কিছু না বললেও রাতে ঘুমাতে গিয়ে তীব্র পেটব্যথায় কাতরাতে থাকে। এ সময় ব্যথার কারণ জানতে চাইলে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বিবরণ দেয়।

শিশুটির মা আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত মাহাবুব আলম তাকে ও তার মেয়েকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে তিনি বিষয়টি তার ভাই ও প্রতিবেশীদের জানালে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশে দেন। এর আগেও অভিযুক্ত যুবক বেশ কয়েকবার তার মেয়ের সঙ্গে এমন অপকর্মের চেষ্টা করেছিল বলে দাবি করে অবুঝ শিশুর ওপর চালানো এই পাশবিক নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাহাবুব আলমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক।

প্রকাশের সময় : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬