ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন। চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক। নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যসেবায় জোর, কাউনিয়ায় অ্যাডভোকেসি সভা খামারিদের প্রশিক্ষণ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব, গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা লালমাটিয়া থেকে গ্রেপ্তার এমপি আনারকন্যা ডরিন। ২লাখ টাকা নিয়েছেন, হাতও ধরেছেন ওসি’—থানার ঘটনা জানালেন নেত্রী। ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটি, তবু ঢাকায় পদায়ন!

খামারিদের প্রশিক্ষণ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব, গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 21 বার পড়া হয়েছে

গ্রামীণ অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে রংপুরের গঙ্গাচড়ায় উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় আধুনিক পশুপালন, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রান্তিক খামারিদের সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
‎
‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গঙ্গাচড়ার অনেক মানুষ গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতি সচল রাখার পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালনে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি প্রাণীর রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। প্রাণিসম্পদ বিভাগের সেবা যেন প্রান্তিক খামারিদের কাছে পৌঁছায়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
‎
‎সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপালন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। পশু-পাখির রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। খামারিদের চিকিৎসা, পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে প্রাণিসম্পদ দপ্তর কাজ করছে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও খামারিদের স্বাবলম্বী করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
‎
‎সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাবুজ্জামান চয়ন।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের বিকাশে আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের সমন্বয় জরুরি। এ খাতের অগ্রগতি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
‎
‎
‎
‎

এই নিউজটি শেয়ার করুন

খামারিদের প্রশিক্ষণ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব, গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ

প্রকাশের সময় : ০৮:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬