ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন। চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক। নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যসেবায় জোর, কাউনিয়ায় অ্যাডভোকেসি সভা খামারিদের প্রশিক্ষণ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব, গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা লালমাটিয়া থেকে গ্রেপ্তার এমপি আনারকন্যা ডরিন। ২লাখ টাকা নিয়েছেন, হাতও ধরেছেন ওসি’—থানার ঘটনা জানালেন নেত্রী। ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটি, তবু ঢাকায় পদায়ন!

দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 5 বার পড়া হয়েছে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন এখনো নেভেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ছোট কাটারায় শামসুল হক টাওয়ারের বিপরীতে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ৪৬ মিনিটে ইউনিটগুলো সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, অগ্নিকাণ্ড কবলিত ওই গুদামটিতে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী মজুত রাখা হতো। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

প্রকাশের সময় : ১০:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬