ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন। চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক। নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যসেবায় জোর, কাউনিয়ায় অ্যাডভোকেসি সভা খামারিদের প্রশিক্ষণ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব, গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 3 বার পড়া হয়েছে

বাংলাদেশে বাল্যবিয়ের উদ্বেগজনক চিত্র সামনে রেখে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে শতভাগ জন্ম নিবন্ধনের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, জন্ম নিবন্ধন নিশ্চিত করা গেলে বিয়ের ক্ষেত্রে বয়স যাচাই সহজ হবে এবং ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিয়ের প্রবণতা প্রতিরোধ করা সম্ভব হবে। এ জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে নিবন্ধনব্যবস্থা আরও কার্যকর করার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাল্যবিয়ে, অপ্রাপ্তবয়সে বিয়ে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস (ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইলিমিনেশন অব চাইল্ড, আর্লি অ্যান্ড ফোর্সড ম্যারেজ)। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়।বাংলাদেশে বাল্যবিয়ের হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ

ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ।

বাল্যবিয়ের নেতিবাচক প্রভাব পড়ে মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থার ওপর। বিশেষ করে অল্প বয়সে বিয়ের কারণে অনেক কন্যাশিশুর শিক্ষাজীবন ব্যাহত হয়। একই সঙ্গে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়ে।

ছুটির দুই দিন দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ, বিজ্ঞপ্তি দিয়ে কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ।

এছাড়া অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের ঝুঁকি বেড়ে যায়, যা কিশোরীদের স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দেয়।

বাল্যবিয়ে প্রতিরোধে জন্মনিবন্ধন কেন জরুরি

বাল্যবিয়ে প্রতিরোধে জন্মনিবন্ধনকে গুরুত্বপূর্ণ সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়। জন্মনিবন্ধন একটি শিশুর আইনি পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তার বয়সের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে কাজ করে।

এর মাধ্যমে বিয়ের সময় বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিয়ের চেষ্টা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করা সহজ হয়।

জন্ম নিবন্ধন কেবল বয়সের প্রমাণ নয়; এটি কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করারও অন্যতম পূর্বশর্ত।

তবে বাংলাদেশে এখনও প্রায় অর্ধেক মানুষ জন্ম নিবন্ধনের বাইরে রয়ে গেছে। বিদ্যমান আইনের সীমাবদ্ধতাও শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হিসেবে কাজ করছে।

আইন সংশোধন হলে জন্মের পরই নিবন্ধিত হবে ৬৭ শতাংশ শিশু

বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

এতে জন্ম নিবন্ধনের আওতা বাড়ানোর পাশাপাশি শিশুদের আইনি পরিচয় নিশ্চিত করা আরও সহজ হবে। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধে বয়স যাচাইয়ের কার্যক্রমও শক্তিশালী হবে।

বাল্যবিয়ে নির্মূলে এসডিজির লক্ষ্য ২০৩০

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫.৩ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার রয়েছে বাংলাদেশের। অন্যদিকে, এসডিজি ১৬.৯-এ একই সময়ের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার কথা বলা হয়েছে, যার অন্যতম ভিত্তি জন্ম নিবন্ধন।

এছাড়া শিশুদের অধিকার সুরক্ষায় জাতিসংঘের শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি) বাস্তবায়নেও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

পাশাপাশি জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) এবং বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ জন্ম নিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বজনীন জন্ম ও বিয়ে নিবন্ধনে গুরুত্ব

২০২৫ সালের অক্টোবরে বাল্যবিয়ে প্রতিরোধে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সংলাপে স্থানীয় সরকার বিভাগকে সর্বজনীন জন্ম ও বিয়ে নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে বয়স যাচাইয়ের ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ লক্ষ্য অর্জনে নিবন্ধন কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগী করার আহ্বান

আন্তর্জাতিক বাল্যবিয়ে, অপ্রাপ্তবয়সে বিয়ে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস উপলক্ষে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলেতা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।’

সংশ্লিষ্টদের মতে, বাল্যবিয়ে নির্মূলে শুধু আইন প্রণয়ন নয়, আইনের কার্যকর বাস্তবায়ন এবং প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করাও জরুরি। বিশেষ করে কন্যাশিশুর বয়স ও আইনি পরিচয় সুরক্ষিত করা গেলে বাল্যবিয়ের ঝুঁকি কমানোর পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

প্রকাশের সময় : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬