ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 4 বার পড়া হয়েছে

রাতের কোনো একসময় পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগের সন্দেহ। সকালে গিয়ে দেখা গেল, পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মরা মাছ। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতির দাবি করেছেন রংপুরের গঙ্গাচড়ার মাছচাষি শহিদুল ইসলাম। উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকায় প্রায় দেড় একর জলাশয়ে মাছ মরে যাওয়ার এ ঘটনা ঘটেছে।
‎
‎শহিদুল ইসলাম ওই এলাকার মৃত আবু বক্করের ছেলে। তিনি প্রায় ১৫ বছর ধরে পুকুরটিতে মাছ চাষ করে আসছেন। তাঁর সন্দেহ, সম্প্রতি রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করেছে। পরদিন সকালে পুকুরে গিয়ে অসংখ্য মাছ মরে ভেসে থাকতে দেখেন তিনি। পরে জাল দিয়ে মরা মাছগুলো তুলে ফেলেন। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন শহিদুল।
‎
‎স্থানীয় বাসিন্দা এন্দাজ আলী বলেন, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম পুকুরটিতে মাছ চাষ করছেন। হঠাৎ মাছ মরে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা প্রয়োজন।
‎
‎মোশাররফ হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, ১৫ বছর ধরে মাছ চাষের পর এমন ক্ষতি শহিদুল ইসলামের জন্য বড় ধাক্কা। ঘটনার কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
‎
‎৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা মাছ চাষের উদ্যোগে এমন ক্ষতি একজন সাধারণ মাছচাষির জন্য সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
‎
‎তবে এ ঘটনায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেননি শহিদুল ইসলাম। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে সন্দেহ থাকলেও বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।
‎
‎উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, পানিতে অক্সিজেনের ঘাটতি, দূষণ কিংবা বিষাক্ত পদার্থের প্রভাবসহ বিভিন্ন কারণে মাছ মারা যেতে পারে। পরীক্ষা ছাড়া মাছ মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ জন্য পুকুরের পানি ও মাছের নমুনা পরীক্ষা করা প্রয়োজন। সংশ্লিষ্ট মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা

প্রকাশের সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬