ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যেসব ভুলে আটকে যেতে পারে আপনার চাকরির পদোন্নতি কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি

যেসব ভুলে আটকে যেতে পারে আপনার চাকরির পদোন্নতি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

কর্মক্ষেত্রে অনেকেই দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। তবু বছরের পর বছর একই পদে থেকে যেতে হয় তাদের। অন্যদিকে তুলনামূলক কম অভিজ্ঞ কেউ কেউ পেয়ে যান পদোন্নতি কিংবা বড় দায়িত্ব। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগে, ভালো কাজ করেও কেন পদোন্নতি মেলে না? আসলে, পদোন্নতি কেবল কাজের দক্ষতার ওপর নির্ভর করে না। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভালো কর্মী হলেই ভালো নেতা হওয়া যায় না

নিজের কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করা এবং একটি দলকে পরিচালনা করা এক বিষয় নয়। পদোন্নতির ক্ষেত্রে প্রতিষ্ঠান দেখতে চায়, একজন কর্মী শুধু নিজের দায়িত্বই পালন করেন, নাকি অন্যদের কাজের সমন্বয় ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও রাখেন। তাই কাজে দক্ষ হওয়ার পরও নেতৃত্বের গুণাবলি প্রমাণ করতে না পারলে পদোন্নতি আটকে যেতে পারে।

নিজের সাফল্য ঊর্ধ্বতনদের নজরে না আসা

অনেকেই মনে করেন, ভালো কাজ করলে কর্তৃপক্ষ এমনিতেই তা বুঝতে পারবে। কিন্তু ব্যস্ত কর্মপরিবেশে সবার অবদান সবসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে না। কোনো প্রকল্পে নিজের ভূমিকা, কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের কী উপকার হয়েছে কিংবা কোন সমস্যা সমাধান করেছেন, তা যথাযথভাবে তুলে ধরা জরুরি।

উদ্যোগের অভাব

নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পদোন্নতির ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়া, সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের পথ বের করার সক্ষমতাও বিবেচিত হয়। যারা শুধু নির্ধারিত কাজ শেষ করেন, কিন্তু নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জ নিতে আগ্রহ দেখান না, তারা অনেক সময় পিছিয়ে পড়েন।

যোগাযোগ দক্ষতায় ঘাটতি

কাজে দক্ষ হলেও নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে না পারলে পেশাগত অগ্রগতিতে বাধা তৈরি হতে পারে। বিশেষ করে মিটিংয়ে মতামত দেওয়া, জটিল বিষয় সহজভাবে বোঝানো এবং বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করার দক্ষতা পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এসব দক্ষতার প্রয়োজনও বাড়ে।

নিজের দায়িত্বের বাইরে কাজ না করা

কিছু কর্মী নির্ধারিত দায়িত্বের বাইরে কোনো কাজ করতে আগ্রহী হন না। এতে তারা হয়ত নিয়মিত কাজ ভালোভাবে সম্পন্ন করেন, কিন্তু প্রতিষ্ঠানের কাছে তাদের কাজের পরিধি সীমিত থেকে যায়। অন্যদিকে নতুন প্রকল্পে যুক্ত হওয়া, অতিরিক্ত দায়িত্ব নেওয়া এবং নতুন দক্ষতা অর্জনের আগ্রহ কর্মীর নেতৃত্বের সম্ভাবনা তুলে ধরে।

সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক না রাখা

কর্মক্ষেত্রে ভালো সম্পর্ক তৈরি করা মানেই তোষামোদ করা নয়। বরং সহকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক, অন্য বিভাগের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোর মানসিকতা পেশাগত পরিচিতি তৈরি করে। একজন কর্মী কীভাবে দলের সঙ্গে কাজ করেন, সেটিও পদোন্নতির সময় বিবেচনায় আসতে পারে।

অতিরিক্ত নির্ভরযোগ্য হওয়াও বাধা হতে পারে

কিছু কর্মী নির্দিষ্ট একটি দায়িত্ব এতটাই দক্ষতার সঙ্গে পালন করেন যে, প্রতিষ্ঠান তাদের ওই পদ থেকে সরাতে চায় না। কারণ, তাদের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে, প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ কর্মী হয়েও তারা পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

অভিজ্ঞতার পাশাপাশি নেতৃত্বের যোগ্যতা জরুরি

দীর্ঘদিন চাকরি করলেই পদোন্নতি নিশ্চিত হয় না। নেতৃত্বের জন্য প্রয়োজন অন্যদের সহযোগিতা করা, নতুন কর্মীদের কাজ শেখানো, মতবিরোধের সমাধান করা এবং চাপের মধ্যেও পেশাদার আচরণ বজায় রাখা। এসব গুণের প্রকাশ না ঘটলে শুধু অভিজ্ঞতা পদোন্নতির জন্য যথেষ্ট নাও হতে পারে।

পদোন্নতির আগ্রহ প্রকাশ না করা

অনেক কর্মী মনে করেন, কর্তৃপক্ষ নিশ্চয়ই বুঝতে পারছে যে তারা পদোন্নতি চান। কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। নতুন দায়িত্ব নেওয়ার আগ্রহ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা কিংবা নেতৃত্বের সুযোগ পাওয়ার ইচ্ছা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো প্রয়োজন। নইলে প্রতিষ্ঠান ধরে নিতে পারে, কর্মী বর্তমান পদেই সন্তুষ্ট।

পদোন্নতি পেতে করণীয়

পদোন্নতি না পেলে হতাশ হওয়ার পাশাপাশি নিজের কাজ ও দক্ষতা পর্যালোচনা করা জরুরি। কোন জায়গায় উন্নতি প্রয়োজন, কী ধরনের দক্ষতা অর্জন করতে হবে এবং পরবর্তী পদে যেতে প্রতিষ্ঠানের প্রত্যাশা কী- এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

যেসব ভুলে আটকে যেতে পারে আপনার চাকরির পদোন্নতি

প্রকাশের সময় : ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬