ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

পেঙ্গুইন গুনেই মাসে সাড়ে ৩ লাখ টাকা! চাকরির সুযোগ অ্যান্টার্কটিকায়

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 17 বার পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু ব্যতিক্রমী চাকরি রয়েছে, যার কথা শুনলে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। তেমনই এক অভিনব কাজের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট। অ্যান্টার্কটিকার পোর্ট লকরয় এলাকায় পেঙ্গুইন পর্যবেক্ষণ ও গণনার জন্য কর্মী নিয়োগ করছে সংস্থাটি। পাঁচ মাসের এই চাকরিতে প্রতি মাসে বেতন দেয়া হবে ২ হাজার ৫০০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা। এর পাশাপাশি থাকবে বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা। খবর মার্কার।

অ্যান্টার্কটিকার গৌডিয়ার আইল্যান্ডে অবস্থিত পোর্ট লকরয়ে কাজ করতে হবে নির্বাচিত কর্মীদের। ২০২৬-২৭ মৌসুমের জন্য ইতোমধ্যে ১৪ জনকে নির্বাচন করেছে সংস্থাটি।

কী কী কাজ করতে হবে?

নির্বাচিত ১৪ জন কর্মীকে দুটি দলে ভাগ করা হবে। এর মধ্যে আটজন অবস্থান করবেন পোর্ট লকরয়ে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে—

১. পেঙ্গুইনের সংখ্যা গণনা ও গতিবিধি পর্যবেক্ষণ।

২. স্থানীয় জাদুঘর পরিচালনা।

৩. পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা।

৪. পর্যটকদের জন্য থাকা স্মারক ও উপহারের দোকান দেখাশোনা।

অন্য ছয়জন তুলনামূলকভাবে গবেষণাধর্মী কাজে নিয়োজিত থাকবেন। তাদের সঙ্গে থাকবেন স্বাস্থ্যসেবা ও পর্বতারোহণ বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা।

বেতন ভালো, তবে জীবনযাপন বেশ কঠিন

মাসে ২ হাজার ৫০০ ইউরো বেতন এবং বিনা মূল্যে থাকা-খাওয়ার সুযোগ থাকলেও অ্যান্টার্কটিকার প্রতিকূল পরিবেশে পাঁচ মাস কাটানো মোটেও সহজ নয়। সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, দ্বীপটিতে নেই কোনো নিয়মিত পানির সরবরাহ কিংবা গোসলের ব্যবস্থা। সেখানকার স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থাও বেশ সীমিত।

জাহাজ থেকে বড় ট্যাংকে পানি সংগ্রহ করা হয়। সাধারণত জাহাজ এলে সপ্তাহে একবার গোসলের সুযোগ পাওয়া যায়। তবে আবহাওয়া খারাপ থাকলে একটানা দুই সপ্তাহ পর্যন্ত কোনো জাহাজ নাও আসতে পারে। ফলে গোসলের সুযোগ থেকেও বঞ্চিত থাকতে হয় কর্মীদের।

২০২৬-২৭ মৌসুমকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট-এর পরিচালক ক্যামিলা নিকোল। তার মতে, দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ু অ্যান্টার্কটিকায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

অ্যান্টার্কটিকার বিভিন্ন এলাকায় তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার তথ্যও উঠে এসেছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

পেঙ্গুইন গুনেই মাসে সাড়ে ৩ লাখ টাকা! চাকরির সুযোগ অ্যান্টার্কটিকায়

প্রকাশের সময় : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬