ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে ধর্ষণের অভিযোগ ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, আটক ১ মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাগেরহাট পাসপোর্ট অফিসে গণশুনানি শেষে ২ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
১১৮

জেলা প্রতিনিধি, বাগেরহাট, প্রতিদিনের পোস্ট || বাগেরহাট পাসপোর্ট অফিসে গণশুনানি শেষে ২ জনের কারাদণ্ড|

সেবাগ্রহীতাদের অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের জেরে পরে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাসপোর্ট কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে শতাধিক সেবাগ্রহীতা তাদের বিভিন্ন হয়রানির চিত্র তুলে ধরেন। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সেবাগ্রহীতাদের অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সেই সঙ্গে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের এমন উদ্যোগে খুশি সাধারণ জনগণ।

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, সরদার নাসির উদ্দীন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এসএমএ সানি, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান পল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে হয়রানির শিকার নাগরিকরা বলেন, পাসপোর্ট করতে এলে, কারণে অকারণে হয়রানির শিকার হতে হয় আমাদের। দালালদের যোগসাজগে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তীতে ফেলেন। তবে দালালদের টাকা দিলে আর হয়রানি হতে হয় না।

শহিদুল ইসলাম নামের একজন বলেন, পাসপোর্ট করতে প্রথমে ফর্ম জমা দিলে আমার একটি ভুল ধরে কোর্ট থেকে এফিডেবিট করে নিয়ে আসতে বলছে। এফিডেবিট করে নিয়ে এলে বলে এতে কাজ হবে না, আড়াই হাজার টাকা দিতে হবে। টাকা দিয়েও অনেক হয়রানি হতে হয়েছে। গণশুনানিতে এসে অন্তত নিজে হয়রানির শিকার হওয়ার বিষয়টি জানাতে পারলাম, এজন্য আমি খুশি হয়েছি।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিসে গণশুনানি করা হয়েছে। আমরা সেবাগ্রহীতাদের অভিযোগ শুনেছি, দুই দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাসপোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতে নাগরিক হয়রানি কমবে এই প্রতিষ্ঠানে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বাগেরহাট পাসপোর্ট অফিসে গণশুনানি শেষে ২ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০২:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২