ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

“এক বছর পর মৌসুমীর হাফ সেঞ্চুরি”

রিপু
  • প্রকাশের সময় : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ২৮৪ বার পড়া হয়েছে
৯১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এক বছর পর মৌসুমীর হাফ সেঞ্চুরি|

শাবানা, ববিতা, রোজিনাদের পর আভিজাত্যের তালিকায় যে কজন নায়িকার নাম উঠেছে, তাদের মধ্যে অন্যতম প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী। পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। নিজের কর্মগুণে নামের আগে যোগ হয়েছে ‘প্রিয়দর্শিনী’ বিশেষণ।

১৯৯৩ সাল। ঈদুল ফিতর। বড় পর্দায় আসেন ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ রেশমি হয়ে। সহশিল্পী ছিলেন প্রয়াত সালমান শাহ। সেই ৯৩ সাল থেকে আজও যার জনপ্রিয়তা কমেনি। অভিনয় করেছেন দেড় শতাধিক সিনেমায়। ঢালিউডের প্রায় অধিকাংশ মেগাস্টার নায়কদের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয়, নাচ, গান ও সংলাপে মুগ্ধ করেছেন শহর-নগর-গ্রামের দর্শকদের।

তুমুল জনপ্রিয় এ প্রিয়দর্শিনীর আজ জন্মদিন। পা দিয়েছেন উনপঞ্চাশে। এক বছর পরই তার বয়সের সংখ্যা দাঁড়াবে ‘হাফ সেঞ্চুরি’তে। তবে মৌসুমীকে দেখে যে কেউ বলবেন তেইশ-চব্বিশের নায়িকা। জন্মদিন প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী বলেন, ‘জন্মদিন এলে মানুষের ভালোবাসার প্রকাশটা বেশিই ঘটে। প্রিয় মানুষগুলো শুভেচ্ছা জানায়। খুদেবার্তা পাঠায়। এতে খুব ভালো লাগে। আমার এ ভালোলাগা আর মানুষের ভালোবাসা দিয়েই এক জীবন পার করতে চাই।’

জন্মদিন এলে আসলে কার কথা বেশি মনে পড়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘জন্মদিন এলে আমার বাবাকে খুব মিস করি। বাবা মনে রাখতেন আমার জন্মদিনের কথা। ভিন্ন রকম আয়োজনও করতেন তিনি। এখন ঘরে নতুন সদস্য আমার পুত্রবধূ আছে। সবাই মিলে সুন্দর আয়োজন করে ভালোও লাগে খুব। তবে বাবার কথা খুব মনে পড়ে।’

এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন এ নায়িকা। ঘরোয়াভাবে দিনটি কাটাবেন। তবে দুপুরে ধানমন্ডিতে একটি বিজ্ঞাপনের ফটোশুটে অংশ নেবেন। এদিকে তার ফ্যানক্লাবের সদস্যরা ভিন্ন রকম আয়োজন করবে বলেও জানা গেছে। দুই যুগের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন মৌসুমী। অভিনয়ের পাশাপাশি দুটি সিনেমা ও একটি টেলিফিল্মও পরিচালনা করেছেন। এগুলো হচ্ছে-‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘মেহের নিগার’ ও ‘শূন্য হৃদয়ে’। কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন। বর্তমানে তার অভিনীত ‘দেশান্তর’, ‘সোনার চর’ ও ‘ভাঙ্গন’ নামে তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কয়েকটি সিনেমায় তার কাজ করার কথাও রয়েছে বলে তিনি জানান।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“এক বছর পর মৌসুমীর হাফ সেঞ্চুরি”

প্রকাশের সময় : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২