ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

“সাকিবের ওপর চটেছেন শেবাগ”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৪৮৬ বার পড়া হয়েছে
৮৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সাকিবের ওপর চটেছেন শেবাগ|

বিশ্বকাপে আবারও ভারত, আবারও শেষ পর্যন্ত সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশের পরাজয়। গতকাল ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে ৫ রানে হেরেছে টাইগাররা। অথচ বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা কি দুর্দান্তই না ছিল। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলেছিলেন ওপেনিংয়ে নামা লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।

মাঝে বৃষ্টি এসে খেলা বন্ধ হয়, ম্যাচ শুরুর পর বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। তবে এরপর ঘুরে দাঁড়ায় ভারত। যেখানে নিয়মিত বিরতিতে ৬ উইকেট হারায় বাংলাদেশ। আর বাংলাদেশকে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার দল।

কিন্তু বাংলাদেশ অধিনায়ক এ ম্যাচের আগেই জানিয়েছিলেন, টাইগাররা বিশ্বকাপ জিততে আসেনি। ভারত জিততে এসেছে। তাই এ ম্যাচটি জিতে আমরা অঘটন ঘটাতে চাই।

সাকিবের এমন মন্তব্যে অনেকেই মনে করেছেন এটা একটা মাইন্ড গেম খেললেন তিনি। তবে ম্যাচে দলনেতা ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন। দলের গুরুত্বপূর্ণ সময়ে ১২ বলে ১৩ করে আউট হন। তিনি যখন ১২তম ওভারে বিদায় নেন। তখন বাংলাদেশের জয়ের জন্য ২৬ বলে ৫১ রান দরকার ছিল।

ম্যাচে সাকিবের দায়িত্বহীন ব্যাটিংয়ে চটেছেন ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র শেবাগ। তার মতে সাকিব যখন দায়িত্ব নিয়ে খেলতে পারে না, তবে ম্যাচের আগে অঘটন ঘটাবে এমন ফালতু কথা কেন বললেন।

শেবাগ বলেন, ‘অধিনায়কের দায়িত্ব নেওয়া উচিত ছিল। শান্ত (আফিফ) আগে আউট হয়েছে, সাকিবও একই ওভারে আউট হয়েছে। তারা দ্রুত তিনটি উইকেট হারিয়েছে। অথচ একটা জুটি হলে…এমন নয় যে ৫০ রানের জুটি গড়তে হতো। টি–টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের জুটিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’

৪৪ বছর বয়সী সাবেক এই ওপেনার আরও বলেন, ‘আমার মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল। দলকে বিপদমুক্ত করা উচিত ছিল, সেটি যেহেতু পারেনি তাই ফালতু কথা বলা উচিত নয়।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সাকিবের ওপর চটেছেন শেবাগ”

প্রকাশের সময় : ০১:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২