ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার চিত্র বদলে গেল, সড়কে জলাবদ্ধতা ডলারের নির্ভরতা কমিয়ে রুফিয়াকে শক্তিশালী করতে চায় মালদ্বীপ

ছাগল পালনেই সংসার, তিস্তা পাড়ি আজিজারের

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 18 বার পড়া হয়েছে

সকালের আলো ফুটতেই ছোট নৌকাটি নিয়ে তিস্তা নদীতে নামেন ৬২ বছর বয়সী কৃষক আজিজার রহমান। নৌকায় থাকে তাঁর একে একে ২০টি ছাগল। নদী পেরিয়ে চরাঞ্চলে পৌঁছে ছাগলগুলোকে ছেড়ে দেন চরে। দিনভর চরেই ঘাস খেয়ে বেড়ায় ছাগলগুলো। বিকেলে আবার নৌকায় তুলে বাড়ির পথ ধরেন আজিজার।

‎রংপুরের গংগাচড়া ইউনিয়নের গান্নারপাড় গ্রামের সমসের আলীর ছেলে আজিজার রহমানের প্রতিদিনের জীবন এখন এমনই। ছাগল পালনই তাঁর পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন। নদী পেরিয়ে তিস্তার চরে ছাগল চরানো যেন তাঁর নিত্যদিনের সংগ্রামের অংশ হয়ে গেছে।

‎আজিজার রহমান জানান, একটি এনজিও থেকে পাওয়া ছাগল দিয়ে তাঁর এই যাত্রা শুরু। ধীরে ধীরে ছাগলের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে তাঁর খামারে রয়েছে প্রায় ২০টি ছাগল। এসব ছাগল পালন করেই সংসারের খরচ চালানোর চেষ্টা করছেন তিনি।

‎তিনি বলেন, তিস্তায় চর জেগে ওঠার পর সেখানে ছাগলের খাবারের সংকট কিছুটা কমে যায়। চরে জন্মানো ঘাস ছাগলের জন্য সহজলভ্য হওয়ায় বাড়তি খাবারের খরচও কম লাগে। তাই প্রতিদিন নৌকায় করে ছাগল নিয়ে নদী পার হয়ে চরে যান তিনি।

‎তবে এই কাজ ঝুঁকিমুক্ত নয়। নদীর পানি বাড়লে কিংবা স্রোত বেশি থাকলে ছোট নৌকায় ছাগল পারাপার করা কঠিন হয়ে পড়ে। তারপরও জীবিকার তাগিদে প্রতিদিনই নদীতে নামতে হয় তাঁকে।

‎তিস্তাপাড়ের বাসিন্দারা জানান, নদী ও চরকে ঘিরেই এখানকার মানুষের জীবন-জীবিকা। কখনো পানি, কখনো ভাঙন, আবার কখনো জেগে ওঠা চর—প্রকৃতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই জীবিকার পথ খুঁজতে হয় তাঁদের। কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালনও অনেক পরিবারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস।

‎আজিজার রহমানের মতো অনেক কৃষক তিস্তার চরে জেগে ওঠা ঘাস ও খোলা জায়গাকে কাজে লাগিয়ে গবাদিপশু পালন করছেন। তাঁদের কাছে নদী যেমন দুর্ভোগের কারণ, তেমনি চর হয়ে উঠেছে জীবিকার নতুন সম্ভাবনা।

‎একটি ছোট নৌকা, কয়েকটি ছাগল আর তিস্তায় জেগে ওঠা চর—এই সামান্য সম্বল নিয়েই প্রতিদিন নতুন করে জীবনসংগ্রামে নামেন কৃষক আজিজার রহমান।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ছাগল পালনেই সংসার, তিস্তা পাড়ি আজিজারের

প্রকাশের সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬