ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“বাংলাদেশের একমাত্র প্রিয়দর্শিনী মৌসুমী: পূর্ণিমা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 462 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশের একমাত্র প্রিয়দর্শিনী মৌসুমী: পূর্ণিমা|

চিত্রনায়িকা মৌসুমীকে ‘বাংলাদেশের একমাত্র প্রিয়দর্শিনী’ বলে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। যদিও চলচ্চিত্রপাড়ায় মৌসুমীর নামের সঙ্গে ‘প্রিয়দর্শিনী’ বিশেষণ বহু আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। তবুও পূর্ণিমার নতুন এই যোগ, অন্য মাত্রা যুক্ত করল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রিয়দর্শিনী’ শব্দটা বেশি ব্যবহার করেন স্বামী ও অভিনেতা ওমর সানী।

চলচ্চিত্র ভক্ত ও নেটিজেনরাও পূর্ণিমার মতের সঙ্গে দ্বিমত পোষণ করছেন না। তবে কেউ কেউ পূর্ণিমাকেও সেই তালিকায় রাখার আগ্রহ প্রকাশ করেন। আজ অভিনেত্রী মৌসুমীর জন্মদিন। এই দিনে শুভেচ্ছা জানিয়ে পূর্ণিমা নিজের ফেসবুক হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা মৌসুমি আপু। শুভ জন্মদিন আমাদের সবার প্রিয় মানুষ প্রিয় মুখ। বাংলাদেশ এর একমাত্র প্রিয়দর্শিনী। ’

মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। সালমান শাহ’র সঙ্গে কেয়ামুত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন মৌসুমী।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশের একমাত্র প্রিয়দর্শিনী মৌসুমী: পূর্ণিমা”

প্রকাশের সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২