ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“রাজ-পরীর সঙ্গে খেলার সুযোগ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 381 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রাজ-পরীর সঙ্গে হকি খেলার সুযোগ|

হালে ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ ও পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা।

এবার রোমান্টিক এই দম্পতির সঙ্গে হকি খেলার সুযোগ পাবেন ভক্ত অনুরাগীরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাজির হবেন রাজ-পরী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে খবরটি জানিয়েছেন রাজ্যের বাবা।

বুধবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাজ লিখেছেন, প্রথমবারের মতো আমি ও পরী একসঙ্গে যাচ্ছি মাঠে, হকি দেখতে ও আপনাদের সঙ্গে আড্ডা দিতে। ৩ নভেম্বর ঠিক সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, হবে আড্ডা। এছাড়াও থাকছে আমাদের সঙ্গে হকি খেলার সুযোগ!

রাজের সেই পোস্ট ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। কমেন্টে পরীমণিও হকির ইমোজির সঙ্গে ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন। আর তাই যারা এই তারকা দম্পতির সঙ্গে হকি খেলায় অংশ নিতে চান, এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। তাদের দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে এই দম্পতির নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। চলতি বছর দুই থেকে তিন হয়েছেন রাজ-পরী। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“রাজ-পরীর সঙ্গে খেলার সুযোগ”

প্রকাশের সময় : ১২:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২