ঢাকা
,
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন
৩ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার কালীগঞ্জের মিন্টু
রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’
অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট
কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু
স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন
সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র
কানাডার মাটিতে শুরু জায়েদ-অধরার প্রেমের অধ্যায়
মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক
“হিসাব করে কিনতে হচ্ছে তরকারি”
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ১২:৫৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / 455 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন, প্রতিদিনের পোস্ট।। হিসাব করে কিনতে হচ্ছে তরকারি।
কাঁচাবাজারে প্রায় সব ধরনের শীতের সবজির দেখা মিললেও দামে স্বস্তি মিলছে না। আগের সপ্তাহের মতো চলতি সপ্তাহেও তরিতরকারির দামে তেমন হেরফের নেই; চড়া দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় কম।
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে- গতকাল শুক্রবার এ বাজারে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। টমেটোর কেজি ১২০ টাকা। বেগুন ও করলা ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বরবটি ৫০ থেকে ৫৫ টাকা, পটোল ৫০ টাকা, ঝিঙে ও মুলার কেজি ৪০ টাকা। একেকটি লাউ ৫০ থেকে ৬০ টাকা ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা। শসার কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। কাঁচামরিচের কেজিও আগের মতো, ৬০ টাকা।
রাজধানীর অন্যান্য এলাকায় সবজির দাম কারওয়ান বাজারের তুলনায় বেশি। শান্তিনগর ও মতিঝিল এজিবি কলোনি বাজারে দেখা গেছে, একেকটি ফুলকপির ৫০ থেকে ৬০ টাকা। লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকা। মুলার কেজি ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা এবং পটোল ৫০ থেকে ৬০ টাকা।
এই ওয়েবসাইটের ছবি,লিখা,ভিডিও কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও বেআইনি অপরাধ।
ট্যাগস :
হিসাব করে কিনতে হচ্ছে তরকারি

























