ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

“যে কারণে রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / 663 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || যে কারণে রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা|

প্রথমবারের মতো কোনো ‘হরর কমেডি’ ছবিতে অভিনয় করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘ফোন ভূত’ নামে তার অভিনীত ছবি আগামী মাসে মুক্তি পাবে। ছবি মুক্তির আগে ভূত নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ক্যাট।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূতবিষয়ক নিজের অনুভূতির কথা জানান ক্যাটরিনা। সেখানে তিনি বলেন, ফিল্মের জগতের বাইরেও অন্য জগত আছে। ক্যাটের কথায়, ‘সেই জগতে কারা রয়েছে বা কীভাবে সেই জগতটা কাজ করে তা আমরা জানি না।’

রাতে ভূতের ছবি দেখলে তারঘুম আসে না বলেও জানিয়েছেন ক্যাটরিনা। তার কথায়, ‘ভূতের ছবি দেখলে পরবর্তী দু-তিন দিন আমার ঘুমাতে অসুবিধা হয়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি।’

ভূত প্রসঙ্গেই ক্যাটরিনা আরও বলেন, জীবনে এমন একটা সময়ও পেরিয়ে এসেছেন যখন ঘরে কোনো নাইট ল্যাম্প না জ্বললে বা টিভি চালানো না থাকলে তার ঘুম আসত না। অভিনেত্রীর কথায়, ‘আমাকে হাসি, মজা মেশানো ভালো কোনো ছবি দেখতে হয়। এই ছবিটা (ফোন ভূত) তো পুরোপুরি ভূতের ছবি নয়। এর মধ্যে কমেডিও মিশে রয়েছে। এই ধরনের ছবি দেখতে হলে আমার কোনো আপত্তি নেই।’

‘ফোন ভূত’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে আরও অভিনয় করেছেন ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ক্যাটরিনার শেষ ছবি ‘সূর্যবংশী’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এখন ‘ফোন ভূত’-এ ক্যাটরিনা কী চমক হাজির করেন সে দিকে নজর থাকবে তার ভক্তদের।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“যে কারণে রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা”

প্রকাশের সময় : ০১:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২