ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“জনগণই রায় দেবে কে ক্ষমতায় থাকবে: পরিকল্পনামন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ১২:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৩৮৬ বার পড়া হয়েছে
১০১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জনগণই রায় দেবে কে ক্ষমতায় থাকবে: পরিকল্পনামন্ত্রী|

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের সঙ্গে দেশের জনগণ আছে। তারা দেখছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কি করছে। তারাই বিচারক। রায় দেবে তারাই। মানুষ দেখছে ঘরে ঘরে বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন সব কিছু এই সরকার করছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। তারা একেক সময় একেক কথা বলে।

এম এ মান্নান বলেন, রোহিঙ্গাদের আমরা বোঝা মনে করছি না। তারা বিপদে পড়ে আমাদের দেশে চলে এসেছে। আমরা তাদের জায়গা দিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ১৬ কোটি মানুষ যখন খেতে পারছে আরোও হয়ত কয়েক লাখ খাবে। আমরা চাই বিশ্বের যে সকল রাষ্ট্র আছে তারাসহ, জাতিসংঘহ দেখুক রোহিঙ্গারা কি অবস্থায় আছে। আমরা বিশ্বাস করি, মিয়ানমার যারা পরিচালনা করে তারা ন্যায়ের পথ দেখবে। তারা সমঝোতার পথে আসবে এবং রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারবে।

এর আগে‘বঙ্গবন্ধু দর্শন, সমবায়ের উন্নয়ন’স্লোগানে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“জনগণই রায় দেবে কে ক্ষমতায় থাকবে: পরিকল্পনামন্ত্রী”

প্রকাশের সময় : ১২:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২