ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“বিএনপি ভণ্ড-প্রতারকের দল: পরশ”

রিপু
  • প্রকাশের সময় : ১২:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপি ভণ্ড-প্রতারকের দল: পরশ|

বিএনপিকে ভণ্ড-প্রতারকের দল বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, ভণ্ড-প্রতারকের দল বিএনপি সভা-সমাবেশের নামে দেশজুড়ে মিথ্যাচার করছে।

তিনি বলেন, মানুষকে মিথ্যা কথা বলে ধোকা দেওয়ার চেষ্টা করছে। সমাবেশে গিয়ে তাদের নেতারা নাকি কান্না করছে। মানুষের ভণ্ডামির সীমা আছে কিন্তু, বিএনপির কোনো সীমা নেই। তাদের কোনো লজ্জা নেই।

শনিবার (৫ নভেম্বর) সকালে রংপুর জিলা স্কুল মাঠে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ পরশ বলেন, বিএনপি এখন যত খুশি মিছিল মিটিং করুক। আগামী ১১ নভেম্বরের পর সারা দেশের রাজপথ যুবলীগের দখলে থাকবে। তখন টের পাবেন কত ধানে কত চাল। গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো সরকারের উন্নয়নের ধারায় মানুষের অধিকার রক্ষার্থে রাজপথে থাকবে যুবলীগ।

যুবলীগ সভাপতি বলেন, পাঁচ বছর বয়সে বাবা-মা হারিয়েছি। ২১ বছর কোথাও বিচার চাইতে পারিনি। সেই বীভৎসতা এ দেশের মানুষ ভোলেনি। যুবলীগ সদস্যরা সব ষড়যন্ত্র উৎখাত করে শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারও রাষ্ট্রনায়ক নির্বাচিত করবেন।

দীর্ঘ ২৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। রংপুর জিলা স্কুল মাঠে সকাল থেকেই যুবলীগের নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এক ডজন নেতা প্রার্থী হয়ে ফেস্টুন, পোস্টার, ব্যানার, তোরণ নির্মাণ করেন রংপুর নগরীসহ পুরো জেলায়। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। দ্বিতীয় অধিবেশনে জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিল অনুষ্ঠিত হবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপি ভণ্ড-প্রতারকের দল: পরশ”

প্রকাশের সময় : ১২:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২